স্বামীর সঙ্গে মনোমালিন্যে গৃহবধূর আত্মহত্যা
সারাদেশ

স্বামীর সঙ্গে মনোমালিন্যে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়ায় স্বামীর সঙ্গে মনোমালিন্যে কাজলী রাণী দাস (২০) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

নিহত কাজলী রাণী দাস বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর এলাকার অমিত কুমার দাসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর এলাকার অসিত কুমারের সঙ্গে জুড়ী উপজেলার অতিরঞ্জন দাসের মেয়ে কাজলী রাণী দাসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আট মাস আগে তাদের বিয়ে হয়। মঙ্গলবার বিকেলে জ্বালানি কাঠ নিয়ে অমিতের সঙ্গে কাজলীর কথা কাটাকাটি হয়। এরপর অমিত নিজের দোকানে চলে যান। পরে সন্ধ্যায় বাড়ির লোকজনের অজান্তে অভিমান ও ক্ষোভে কাজলী ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন।

শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে রাত ৮টার দিকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাজলী চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।

কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা