সারাদেশ

দিনাজপুরে বিশেষ পদ্ধতিতে সবজি চাষ, লাভবান কৃষকরা

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : শীতকালীন সবজি চাষের প্রস্তুতি চলছে দিনাজপুরের বিভিন্ন এলাকায়। জমি প্রস্তুতে ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষকেরা। জেলার বিভিন্ন এলাকায় সবজি চাষ হচ্ছে মাটি ছাড়াই কোকপিটের সাহায্যে ভাসমান পদ্ধতিতে। পরিত্যক্ত জায়গায় বিশেষ পদ্ধতিতে মাটি ছাড়া সবজির চারা উৎপাদন ও বিক্রি করে লাভবান হয়েছেন অনেকে।

মিডিয়া দ্বারা ৬ শতক জমিতে সবজির চারা উৎপন্ন করছেন দিনাজপুর সদরের সুন্দরবন ইউপির রামডুবি গ্রামের নিবারন চন্দ্র দাস। সে উৎপাদন শুরুর দুই মাসের মধ্যেই দেড় লক্ষ টাকার চারা বিক্রি করেছেন। কোকোপিট (নারিকেলের ছোবলার পচানো গুঁড়া) একটি উচ্চ বাফার ক্ষমতাসম্পন্ন জৈব পদার্থ যা মাটির গুণাগুণ বজায় রাখতে বিশেষভাবে সহায়তা করে থাকে।

কোকোপিটের পিএইচ (pH) সবসময় ৫.৫ থেকে ৭ থাকে যা সুস্থ উদ্ভিদ তৈরিতে এবং খুব সহজেই উন্নতমানের গাছপালা তৈরিতে সাহায্য করে। টবে মাটি ব্যবহার করলে ওজন বেশি হয়। কিন্তু কোকোপিট ব্যবহার করলে কম হয়। ছাদের ওপর অনেক টব ব্যবহার করলে লোড ক্যাপাসিটি কম হয়। কোকোপিট দিয়ে যে কোনো প্রকার চারা তৈরি বা গাছ লাগানো যেতে পারে। নির্দিষ্ট কোনো ধরা বাঁধা নিয়ম নেই।

বিশেষ পদ্ধতিতে কোকপিটের সাহায্যে মিডিয়া দ্বারা তৈরী ভাইরাস মুক্ত সবজী চারা তৈরী এবং বিক্রি করা হয়। এই চারা তৈরীতে ট্রে ব্যবহার করা হয়। এতে কোনোভাবেই গাছ বা চারা ক্ষতিগ্রস্ত হয় না। কোকোপিট উদ্ভিদের শিকড় উন্নয়নের জন্য একটি স্তর এবং গাছ বা চারা রোপণ করার সময় কোনো এজেন্ট প্রয়োজন হলে জৈব সারের সাথে কোকোপিটের সংমিশ্রণে একটি গ্রোয়ার মিডিয়া তৈরি করে সরাসরি চারা তৈরি করা যেতে পারে।

কোকোপিট মাটির তুলনায় অনেক হালকা এবং টবে ব্যবহারের সময় খুব সহজেই কোকোপিটের ভিতর বাতাস চলাচল করতে পারে, যার ফলে গাছ বেশি বেশি অক্সিজেন নিতে পারে। কোকোপিট শোষক সময়কাল অনেক। ফলে এটা গাছে ধীরে ধীরে শোষিত হয়।

বেসরকারী সংস্থা জেবিকা এন্টারপ্রাইজের পরামর্শে দিনাজপুর সদরের রামডুবি গ্রামের রাস্তার পাশে পরিত্যক্ত এক আত্মীয় জায়গায় গত দুই মাস আগে এ পদ্ধতিতে চারা উৎপাদনের কাজ শুরু করি। প্রথমে চারা তৈরির জন্য ৯০০টি ট্রে কোকোপিট (নারিকেলের ছোবলার পচানো গুড়া), নেটসহ উপকরণ ক্রয়সহ সব খরচ পড়েছে এক লাখ ২০হাজার টাকা।

একবারেই এসব ক্রয় করতে হয়েছে। তবে চারা বিক্রির পর কোকোপিট ক্রয় করতে হয়। প্রতিটি ট্রে ৪৬টাকা এবং কোকোপিট ২০টাকা কেজি দরে ক্রয় করতে হয়। একই ট্রে এবং নেট কয়েক বছর চলে যায়, তাই বার বার কিনতে হয় না। এ পর্যন্ত ৫০ জন কৃষক তার কাছে চারা কিনেছেন। এখন বেগুন, লাউ, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, কুমড়াসহ নানা ধরনের সবজির চারা উৎপাদন করা হচ্ছে।

চারাগুলো দেড় টাকা থেকে ২ টাকায় প্রতিটি বিক্রি করা হয়। মৌসুমের আগেই চারা উৎপন্ন করে বিক্রি করা যায়। এতে ভাল দাম পাওয়া যায়। এ পর্যন্ত দেড় লক্ষ টাকার চারা বিক্রি করেছেন। অনেক কৃষক আগাম সবজির চারা কেনার জন্য অর্ডার দিচ্ছে। কৃষকরাও আগাম এসব চারা নিয়ে ব্যাপক লাভবান হচ্ছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা