সারাদেশ

ফরিদপুরে ধর্ষণ চেষ্টা মামলার বাদীকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের পঁচামাগুরা গ্রামে ধর্ষণ চেষ্টা মামলার বাদীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শনিবার (০৭ নভেম্বর) রাতে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন বাদীর স্বামী মো. হান্নান মোল্যা।

অভিযোগে জানা গেছে, গত ৭ নভেম্বর সকালে বাকা মোল্যা, তার ছেলে তরিকুল মোল্যা, জুয়েল মোল্যা, বারিক মোল্যাসহ ৩০/৩৫ জন হান্নান মোল্যার বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা হান্নান মোল্লার স্ত্রী ইতি বেগমকে ধর্ষণের চেষ্টা করেেএবং লোহার রড দিয়ে জখম করে।

পালিয়ে যাওয়ার সময় হামলাকারীরা ইতি বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন, ঘরে থাকা নগদ ৭৫ হাজার টাকা নিয়ে যায় ও আসবাবপত্র ভাংচুর করে। ইতি বেগম বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গত ১ মে পঁচামাগুরা গ্রামের বাকা মোল্যার ছেলে তরিকুল মোল্যার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বোয়ালমারী থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন হান্নান মোল্যার স্ত্রী মোসা. ইতি বেগম। পরবর্তীতে বিবাদীপক্ষ মামলা তুলে নিতে ইতি বেগম, তার স্বামী হান্নান মোল্যা ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলো। এর জের ধরে গত ৭ নভেম্বর ইতি বেগমের ওপর হামলা চালানো হয়।

পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোববার রাত দেড়টার সময় বাকা মোল্যার বাড়ি থেকে দেশীয় অস্ত্র ঢাল-সড়কি, রামদা উদ্ধার করে। প্রতিপক্ষ হান্নান মোল্যার বাড়িঘরে হামলা ও ভাংচুর করার জন্য এই অস্ত্র মজুদ করা হয়েছিলো বলে হান্নান মোল্যা অভিযোগ।

বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল খায়ের মিয়া দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়টি স্বীকার করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা