সারাদেশ

সরিষার ঘানি টেনে জীবিকা অর্জন করছেন স্বামী-স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার প্রত্যন্ত গ্রামে কাঠের ঘানিতে সরিষা মাড়াই করে জীবন-জীবিকা নির্বাহ করে আসছেন জাকির হোসেন ও তার স্ত্রী রাবিয়া খাতুন। গরু কেনার সামর্থ্য না থাকায় এ কঠিন কাজ তারা নিজেরাই করে থাকেন। জাকির হোসেন মাধাইনগর ইউনিয়নের মাদারজানি গ্রামের মৃত কাজেম আলীর ছেলে।

শনিবার (৭ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, কাঠের তৈরি যন্ত্রটি একজনের কাঁধে, আরেকজন ধাক্কা দিচ্ছেন।

সন্ধ্যা ঘনিয়ে আসছে তবুও তারা ঘানি টানছেন। এভাবে ঘানির চারদিকে নির্বিকারভাবে অনবরত ঘুরে চলেছেন। আর সরিষা থেকে ফোঁটায় ফোঁটায় নিংড়ানো খাঁটি তেল জমা হচ্ছে হাঁড়িতে। জাকির হোসেন (৬৮) বলেন, তিন যুগেরও বেশী সময় যাবত একাজ করে জীবিকা গ্রহণ করছি। একটি গরু কেনার সামথ্য না থাকায় স্ত্রীকে সঙ্গে নিয়ে দিন-রাত এভাবে কাজ করে চলেছি।

তিনি বলেন, সারাদিন ঘানি টেনে ১০ কেজি সরিষার ৩ কেজির মতো তেল পাওয়া যায়। সেই তেল গ্রাম-গঞ্জে বিক্রি করে ১৫০ থেকে ২০০ টাকা রোজগার হয়। তা দিয়েই চলে আমার সংসার। স্ত্রী রাবিয়া খাতুন (৫২) বলেন, বিয়ের পর থেকেই তিনি কাঠের ঘানি টানছেন। এ কাজ কঠোর পরিশ্রমের ও খুবই কষ্টের।

এদিকে প্রতিবেশীরা বলেন, এই প্রথম কেউ তাদের খোঁজ-খবর নিতে এসেছেন। তাদের এ কষ্ট মেনে নেওয়া যায়না। আপনারা একটা গরুর ব্যবস্থা করে দিন। উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি বলেন, তাদের সহায়তা দেওয়ার যথাসাধ্য চেষ্টা করা হবে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল করিম বলেন, তাদের অবশ্যই সহযোগিতা দেওয়া হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা