সারাদেশ

সিলেটের সঙ্গে রেল যোগাযোগ চালু

নিজস্ব প্রতিনিধি, সিলেট : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় একটি তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হওয়ার ২৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু হয়েছে। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে রোববার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে সিলেট থেকে ট্রেন চালু করা হয়।

রেলওয়ের সিনিয়র সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দুলাল চন্দ্র দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুলাউড়া ও আখাউড়া থেকে বগি মেরামতকারী ইঞ্জিন এসে লাইনের ওপর ছিটকে পড়া ওয়াগানগুলো সরিয়ে ট্রেনলাইন মেরামতের পর বেলা ১১টা থেকে ট্রেন চালু করা হয়েছে। সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ছাড়া হয়েছে। তবে রেললাইনের কাজ আরও এক সপ্তাহ চলবে বলেও জানান এই রেল কর্মকর্তা।

এর আগে শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেল স্টেশনের কাছে চানমারী এলাকায় সিলেটগামী তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে ওয়াগান থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল পড়ে যায়। ওই দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা