সারাদেশ

বৈদ্যুতিক মিটার ক্রয়ে অনিয়ম, ৫ প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ৫ প্রকৌশলীসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

এতে বলা হয়, আজ দুদকের সহকারি পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদি হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এ মামলাটি দায়ের করেন।

এ মামলার আসামিরা হলেন, ১. রাজধানীর উত্তরা মেসার্স পাওয়ার টেক ইন্টারন্যাশনালের মালিক মো. আব্দুল আলীম। ২. শিকলবাহা ১৫০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ভুবন বিজয় দত্ত। ৩. রাজশাহী নেসকো লিমিটেড সার্ভিসেস প্রধান প্রকৌশলী (উৎপাদন) এ এইচ এম কামাল। ৪. নকশা ও পরিদর্শন পরিদপ্তর-১ এর পরিচালক অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) বর্তমান পিডিবি’র প্রকল্প পরিচালক (গুলশান ইউনিট-৪, রি-পাওয়ারিং প্রজেক্ট) মো. তোফাজ্জেল হোসেন। ৫. ক্রয় পরিদপ্তরের পরিচালক অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) (বর্তমানে পিআরএল ভোগরত) মো. আবু ইউসুফ। ৬. অতিরিক্ত পরিচালক (বাজেট) বর্তমান চট্টগ্রাম রাউজান বিদ্যুৎ কেন্দ্র সংরক্ষণ উপ-ব্যবস্থাপক (নির্বাহী প্রকৌশলী) (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান।

২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে আসামিরা প্রতারণামূলকভাবে পরষ্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে বৈদ্যুতিক মিটার ক্রয়ের নামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ২ কোটি ৫৯ লাখ ১ হাজার ৯৯৭ সরকারি টাকা আত্মসাৎ করেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।- বাসস

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা