সারাদেশ

সাতক্ষীরার কালিগঞ্জে শ্বশুরবাড়ির গাছে জামাতার ঝুলন্ত মৃতদেহ 

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় একটি জাম্বুরা গাছ থেকে আবির হোসেন বাবু (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নিলকন্ঠপুর গ্রামের আব্দুর রহিম মোল্লার ছেলে।

নিহত যুবকের মা হোসনে আরা’র (৪৩) দাবি, শ্বশুরবাড়ির লোকজন পূর্ব পরিকল্পিত ভাতে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয়ার জন্য তাকে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর নিহতের স্ত্রী ছাবিনা ইয়াসমিনকে (৩৬) আটক করেছে পুলিশ।

পরিবারের সদস্য ও থানা সূত্রে জানা যায়, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আরশাদ আলী আমিন এর বিধবা মেয়ে দুই সন্তানের জননী ছাবিনা ইয়াসমিন (৩৬) এর সাথে প্রায় ৬/৭ মাস পূর্বে পাশ্ববর্তী নীলকন্ঠপুর গ্রামের আব্দুর রহিম মোল্লার ছেলে আবির হোসেন বাবুর বিয়ে হয়। বিভিন্ন বিষয় নিয়ে সৃষ্ট পরিবারিক বিবাদের কারণে গত কয়েকদিন যাবত তাদের মধ্যে ডিভোর্সের কথাবার্তা চলছিল। এর মধ্যেই মঙ্গলবার সকালে স্থানীয়রা নিহত বাবুর শ^শুরবাড়ির পাশে একটি জাম্বুরা গাছের ডালে ওড়না সাহায্যে ঝুলানো মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হুসেন ও দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেলে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ইয়াছিন আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। মৃতদেহের দু’পায়ের নখ ও পুরুষাঙ্গে আঘাতের চিহৃ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে নিহতের চাচা মোহাম্মদ ওমর আলী মোল্যা (৭০) জানান, তার ভাতিজা আবির হোসেন বাবুকে শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে ও শ্বাসরোধ করে মারার পর গাছের ডালে ঝুলিয়ে দিয়েছে। তার পা মাটিতে স্পর্শ করা ছিল। শরীরের অনেক স্থানে জখমের চিহৃ রয়েছে। পায়ের নখ তুলে ফেলা হয়েছে। ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে বলে জানান তিনি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হুসেন জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। নিহতের স্ত্রী ছাবিনা ইয়াসমিনকে আটক করা হয়েছে।

সান নিউজ/এমআই/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা