সারাদেশ

যারা দেশকে ভালবাসেনা তারাই চার নেতাকে হত্যা করেছিল : এমপি রবি

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘ইতিহাসের জঘন্যতম দিন এই ৩রা নভেম্বর জেল হত্যা দিবস। যারা দেশকে ভালবাসেনা দেশের স্বাধীনতাকে বিশ^াস করেনা তারাই জাতীয় চার নেতাকে হত্যা করেছিল। তারা আজো দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। এরা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে বারবার হামলা করেছে। মহান আল্লাহ তায়ালা বাংলাদেশের জনগণের ভাগ্যোন্নয়নে জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন।

তিনি আরো বলেন, আমরা অতীত থেকে অনেক কিছু শিখেছি। সেই শিক্ষা থেকে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে দলকে সুসংগঠিত করে ঐক্যবদ্ধ হয়ে দলকে এগিয়ে নিতে হবে’।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চীফ এডিটর শেখ তহিদুর রহমান, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য প্রভাষক এম সুশান্ত, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দিন হিমেল, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, রোখসানা পারভীন, সাংগঠনিক সম্পাদক রওশানারা রুবি, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি, নির্বাহী সদস্য শিমুন শামস প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট দাড়িয়ে নিরাবতা পালন করা হয়। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাতন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ। এসময় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ জেলা বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু।

সান নিউজ/এমআই/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা