সারাদেশ

রিটে পক্ষভুক্তি : রায়হানের মার আবেদনের শুনানি

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় বিচারিক তদন্তের জন্য দায়েরকৃত রিটে পক্ষভুক্তির জন্য উচ্চ আদালতে দায়ের করা রায়হানের মা'র আবেদনের শুনানি সোমবার।

রোববার (২ নভেম্বর) আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার শুনানির দিন ধার্য করেছেন। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ। তিনি জানান, ‘সালমা বেগমের পক্ষভুক্তির আবেদনের উপর সোমবার শুনানির দিন ধার্য্য করা হয়েছে।

সিলেটে পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যুর আগে সমালোচিত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেনের নেতৃত্বে তার উপর নির্যাতন চালানোর অভিযোগ ওঠে। এ বিষয়ে প্রকাশিত সংবাদ সংযুক্ত করে হাইকোর্টে এ রিট দায়ের করা হয়েছিল। রিটে রায়হানের মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও অভিযুক্ত এসআই আকবরকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশনা চাওয়া হয়েছিল।

গত ১০ অক্টোবর রাতে রায়হানকে বন্দরবাজার ফাঁড়িতে ধরে নিয়ে ১০ হাজার টাকা ঘুষ দাবি করে কয়েকজন পুলিশ সদস্য। ১১ অক্টোবর সকালে টাকা নিয়ে তার পরিবারের সদস্যরা থানায় গিয়ে জানতে পারেন, অসুস্থ হওয়ায় তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেখানে গিয়ে তারা রায়হানের লাশ দেখতে পান। পুলিশ শুরুতে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু বলে চালিয়ে দিতে চাইলেও তার স্ত্রী তান্নি পুলিশ হেফাজতে মৃত্যু আইনে মামলা দায়ের করেন।

মামলায় কয়েকজন অভিযুক্ত গ্রেপ্তার হলেও প্রধান অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ির তৎকালীন ইনচার্জ, পুলিশের বহিস্কৃত এসআই আকবর হোসেন ভূঁইয়া এখনো পলাতক। এই মৃত্যুকে ঘিরে প্রতিবাদে উত্তাল সিলেট মহানগরী।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত

ভারত নারী ক্রিকেট দলকে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জেতানোর কারিগর হারমানপ্রীত ক...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

যেসব অভিযোগে শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও শি...

নায়িকার গালে হঠাৎ হাত, ভাইরাল ভিডিওতে বিতর্ক

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া...

শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে

শিশুদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা