সারাদেশ

অন্তঃসত্ত্বা স্ত্রী-সন্তান হত‌্যার দায়ে মৃত্যুদণ্ড কার্যকর

নিজস্ব প্রতিনিধি গাজীপুর: অন্তঃসত্ত্বা স্ত্রী-সন্তান হত‌্যার দায়ে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মো. আব্দুল গফুর (৪৭) নামে মৃত্যুদণ্ড প্রাপ্ত এক আসামির রায় কার্যকর করা হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (০১ নভেম্বর) দিবাগত রাতে তার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়। মো. আব্দুল গফুর লক্ষ্মীপুরের রামগতি থানার দক্ষিণ চরলরেঞ্জ এলাকার মৃত সামছুল হক বাঘার ছেলে। জেলার জানান, গর্ভবতী স্ত্রী ও সন্তান হত্যার দায়ে ২০০৬ সালে আগস্টে রামগাতি থানায় আব্দুল গফুরের বিরুদ্ধে মামলা হয়।

২০০৮ সালে ওই মামলায় রায়ে আদালত তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন। তিনি আপীল করলে উচ্চ আদালতে তার মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকে।পরে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করলেও তা নামঞ্জুর হয়। আইনি প্রক্রিয়া শেষে আদালতের আদেশ অনুযায়ী রোববার দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে তার মৃত্যুদণ্ড (ফাঁসি) কার্যকর করা হয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

যুক্তরাষ্ট্র-চীন শীতল লড়াইয়ের নতুন অধ্যায়

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান দ্বন্দ্ব এখন আর শুধু দুই দেশের দ্বিপক্ষীয় সংকটের...

২০৩ দিন বন্ধের পর উৎপাদনে যমুনা সার কারখানা

গ্যাস সংকটে দীর্ঘ ৮ মাস (২০৩ দিন) বন্ধ থাকার পর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জামাল...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

যেসব অভিযোগে শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা