সারাদেশ

সিলেট ও মৌলভীবাজারে করোনায় আরও ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সিলেট : মহামারি করোনায় সিলেট বিভাগে আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের একজনের বাড়ি সিলেট ও অপর জনের বাড়ি মৌলভীবাজার জেলায়। রোববার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

এ দু'জনকে নিয়ে সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা ২শ' ৩৩ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১শ' ৭০, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন। সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ৫৪ জনের। এরমধ্যে সিলেটে ৪২, হবিগঞ্জে ৮ ও মৌলভীবাজারে ৪ জন। সুনামগঞ্জে শনাক্তের তেমন খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় সূত্র জানিয়েছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট শনাক্তকৃত করোনা রোগী ১৩ হাজার ৭শ' ৩৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৭শ' ৬, সুনামগঞ্জে ২ হাজার ৪শ' ৮, হবিগঞ্জে ১ হাজার ৮শ' ২৯ ও মৌলভীবাজার জেলায় ১ হাজার ৭শ' ৯০ জন।

একই সময়ে এই বিভাগে সুস্থ হয়েছেন ৩৫ জন। এরমধ্যে সিলেটে ২৮, সুনামগঞ্জে ১, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ৫ জন। এই ৩৫ জনসহ সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ১২ হাজার ২শ' ২৪ জন। এরমধ্যে সিলেটে ৬ হাজার ৬শ' ৯৪, সুনামগঞ্জে ২ হাজার ৩শ' ৪৩, হবিগঞ্জে ১ হাজার ৫শ' ১৯ ও মৌলভীবাজারে ১ হাজার ৬শ' ৬৮ জন।

সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সোমবার সকাল ৮টা পর্যন্ত ভর্তি ৫৫ জন। এরমধ্যে সিলেটে ৪৯, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ২ জন।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা