সারাদেশ

চাঁদপুরে নদীতে টাস্কফোর্সের অভিযানে ১২ জেলের কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণের লক্ষে ভোর তিনটা থেকে বেলা এগারোটা পর্যন্ত সদর উপজেলার আখনেরহাট, হরিণা, বহরিয়া, রনাগোয়াল, আলুরবাজারসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন ইলিশ সংরক্ষণে গঠিত জেলা টাস্কফোর্স।

সোমবার (০২ নভেম্বর) ইলিশ সংরক্ষণে গঠিত জেলা টাস্কফোর্স ও মৎস্যবিভাগ, কোস্টগার্ড, জেলা ও নৌ পুলিশের বিপুল সংখ্যক সদস্য অংশ নেন। এসময় নদীতে অভিযান চালিয়ে ১২ জেলেকে আটক করা হয়। পরে আটক জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া জব্দ করা প্রায় ৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। আর জব্দ করা ইলিশ দু:স্থ ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এবং জেলা মৎস্য কর্মকর্ত মো. আসাদুল বাকী। তারা জানান, অভিযানে আকাশ পথে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা না আসলেও নদীপাড়, জেলেপল্লী এবং নদীতে কোস্টগার্ড, জেলা ও নৌ পুলিশের শতাধিক সদস্য নিয়ে সাঁড়াশি অভিযান চালানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর থেকে চাঁদপুরের পদ্মা ও মেঘনাসহ দেশের উপকূলীয় ১৯টি জেলায় মা ইলিশ সংরক্ষণে এই অভিযান শুরু হয়। এসময় ইলিশ বিচরণের নদীগুলোতে সবধরণের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে ইলিশ বিক্রি, পরিবহন ও মজুদও নিষিদ্ধ রয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা