সারাদেশ

১৬ দিনে ২৯০ জেলেকে কারাদন্ড ১৬০ জেলেকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ১৪ অক্টোবর থেকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পর্যন্ত ১৬ দিনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ভোলায় ৪৫০ জেলেকে জেল-জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ২৯০ জেলের কারাদণ্ড এবং ১৬০ জেলের জরিমানা করা হয়।

জেলা মৎস্য অফিসের খামার ব্যবস্থাপক এইচএম জাকির এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১৬ দিনে জেলার সাত উপজেলায় ২৪৩টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৪৫০ জেলের জেল-জরিমানা ছাড়াও ১.৫ মেট্রিক টন ইলিশ ও ৪ লাখ ৯৯ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড, পুলিশ, নৌ পুলিশ ও মৎস্য বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ১৭টি অভিযানে সাত উপজেলা থেকে ২৩ জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৩ জনকে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত (২২ দিন) মেঘনা-তেতুলিয়া নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা