সারাদেশ

সাতক্ষীরায় ২ কেজি স্বর্ণসহ চোরাকারবারী গ্রেপ্তার

মাজহারুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ২ কেজি স্বর্ণসহ হাসান আলী এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে বিজিবি। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত চোরাকারবারী যশোরের কেশবপুর উপজেলার চাদরা গ্রামের কফিলুদ্দিনের ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির কাকডাঙ্গা বিওপি ক্যাম্প সূত্রে জানা গেছে, বুধবার (২৮ অক্টোবর) বিকালে বিজিবি কাকডাঙ্গা বিওপি ক্যাম্পের হাবিলদার নুরে আলমের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় উপজেলার কেঁড়াগাছি সীমান্তের কাকডাঙ্গা তালসারী এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি স্বর্ণের বার ও চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ স্বর্ণ চোরাকারবারী হাসান আলীকে গ্রেপ্তার করা হয়।

কাকডাঙ্গা বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে চোরাচালান নির্মূলের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এমআই/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা