সারাদেশ

ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় পুরস্কার গরু, ছাগল ও ভেঁড়া

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : বাংলাদেশ-ভারত সীমান্ত সাতক্ষীরার কালিগঞ্জে নদী ইছামতি, কালিন্দী ও কাকশিয়ালীর মোহনায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে এই প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন অঞ্চল থেকে আগত ১৫টি নৌকা।

দুর্গাপূজা উপলক্ষে কালিগঞ্জের কামদেবপুর যুবমিলনী সংঘ এ প্রতিযোগিতা দেখার জন্য বাংলাদেশ ও ভারতের হাজার হাজার মানুষ জড়ো হয় এই তিন নদীর মোহনায়। প্রতিযোগিতায় কামদেবপুর গ্রামের মোশারফ হোসেন মাঝির নৌকা চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে একই এলাকার সিরাজুল ইসলাম মাঝি ও জামাল হোসেন মাঝি। শ্রেষ্ঠ মাঝি নির্বাচিত হন ডালিম হোসেন। এরপর বিজয়ীদের মাঝে পুরস্কার হিসাবে গরু, ছাগল ও ভেঁড়া তুলে দেয়া হয়।

কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানি ঘোষসহ আরও অনেকে।বাংলাদেশ-ভারত সীমান্ত সাতক্ষীরার কালিগঞ্জে নদী ইছামতি, কালিন্দী ও কাকশিয়ালীর মোহনায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় যেন দুই বাংলার মিলন মেলায় পরিনত হয়। প্রতিবছর এই দিনটির অপেক্ষায় থাকে দুই বাংলার মানুষ।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা