সারাদেশ

ফার্ম নিয়ে বিরক্ত, বিষ প্রয়োগে ৬ শতাধিক মুরগির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : ছয় শতাধিক মুরগির বাচ্চাকে খাবারের পানিতে বিষ দিয়ে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি পোল্ট্রি ফার্মে। ফার্মের দুর্গন্ধের কারণে দুই প্রতিবেশি এই কাজ করেছে বলে সন্দেহ করছেন খামারি। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে কোন এক সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গজারিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ করে পোল্ট্রি ফার্মের মালিক আবু বক্কর সিদ্দিক বলেন, বুধবার ভোরে ফার্মে গিয়ে দেখি ৬ শতাধিক মুরগির বাচ্চা মরে আছে। ফার্মটিতে মোট দেড় হাজার মুরগির বাচ্চা ছিল। যতটুকু বুঝতে পারছি খাবারের পানিতে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে।

ফার্মের মালিক বলেন, প্রতিবেশি হান্নান ও রফিকুল ইসলাম এই ফার্ম নিয়ে দীর্ঘদিন ধরে বিরক্ত। মুরগির বাচ্চা পালনের গন্ধ নিয়ে বিভিন্ন জায়গায় অভিযোগও দিয়েছেন তারা। ফার্মের কাজে যারা আসেন তাদের হুমকি দিতেন তারা। তারাই বিষ প্রয়োগ করে মুরগি মেরে ফেলেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। আড়াই হাজার মুরগির মধ্যে ছয় শতাধিক মারা গেছে এতেই বোঝা যায় পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। ঋণ ও জমানো টাকা দিয়ে ফার্মটি শুরু করেছিলাম।

গজারিয়া থানার ডিউটি অফিসার মনির হোসেন জানান, দুপুরে আবু বুক্কর সিদ্দিক লিখিত অভিযোগ দিয়েছে। সন্দেহভাজন দুই প্রতিবেশির নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ অভিযোগ পেয়ে বিস্তারিত খতিয়ে দেখছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা