সারাদেশ

পৌনে দুই কেজি স্বর্ণসহ চোরাকারবারী গ্রেফতার

মাজহারুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরার লক্ষীদাড়ি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় বিজিবি সদস্যরা ১ কেজি ৭শ ৫০ গ্রাম ওজনের স্বর্ণসহ এক চোরাচালানীকে গ্রেফতার করেছে।

সোমবার (১৫ মার্চ) সকাল ৭টার দিকে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাড়ি সীমান্ত থেকে এই স্বর্ণ আটক করা হয়। আটককৃত স্বর্ণ চোরাচালানীর নাম মো. হাফিজুল ইসলাম (৩৫)। তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা গ্রামে।

বিজিবি সূত্র জানায়, স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ভোমরা বিওপির একটি টহল দলের সদস্যরা সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাড়ি সীমান্তে অভিযান চালায়। এসময় সকাল ৭টার দিকে সীমান্তের বেড়িবাঁধের কাছ থেকে হাফিজুলকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে একটি প্যাকেটে রক্ষিত ১ কেজি ৭শ ৫০ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করে বিজিবি সদস্যরা।

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা