সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : “মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১৫ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।

এসময় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাক্তার মো. একরাম উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জাতীয় ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমুখ।

সভায় ভোক্তাদের অধিকার সংরক্ষণে এবং খাদ্যে ভেজাল রোধে অভিযান বৃদ্ধির পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রমকে আরও গতিশীল করার আহবান জানানো হয়। পরে জনসচেতনতায় একটি ট্রাক শো শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ঘুরে ঘুরে প্রচারণা চালায়।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

র্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা