সারাদেশ

জেএমবি সদস্য গালিবের ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : ২০০১ সালের রাঙামাটির বরকলে বোমা বিস্ফরণের ঘটনায় জেএমবি সদস্য গালিবের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাঙামাটির আদালত।

সোমবার (১৫ মার্চ) রাঙামাটি বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সাইফুল এলাহির আদালতে আসামির বিরুদ্ধে এই দণ্ডাদেশ প্রদান করেছেন বলে সুনিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মো. রফিকুল ইসলাম।

সূত্রে জানা গেছে, দণ্ডাপ্রাপ্ত আসামি জেএমবি ইতোমধ্যে ১৫ বছর ৬ মাসের মত জেলহাজতে ছিলেন। সোমবার দুপুরে রাঙামাটি দায়রা ও জজ আদালতে রায় ঘোষণার পর কড়া পুলিশি পাহাড়ায় জেএমবি সদস্য মো. শামীম হোসেন গালিব স্বশরীরে আদালতে উপস্থিত হলে তার উপস্থিতিতেই এই রায় ঘোষণা করা হয়েছে। বিগত ২০০১ সালে সারা দেশের ন্যায় রাঙামাটি শহরের হোটেল ড্রীমল্যান্ডে জেএমবি কর্তৃক বোমা বিস্ফোরণের ঘটনায় জেএমবি সদস্য গালিবকে প্রধান আসামি করে রাঙামাটিতে বিস্ফোরক মামলা দায়ের করা হয়েছিল। সে মামলা গালিব ১৫ বছর ধরে জেলহাজতে আছেন। ওই মামলা তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলা দীর্ঘ দিন উচ্চ পর্যায়ে তদন্ত হওয়ার পর গালিব দোষী প্রমাণিত হয়েছে। তাই আদালত তাকে এই দণ্ডাদেশ প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রফিকুল ইসলাম জানান, ২০০১ সালে সারা দেশের ন্যায় রাঙামাটিতে শহরের মধ্যে জেএমবি বোমা বিস্ফোরণ ঘটায়। ওই বিস্ফোরণ মামলায় গালিবের বিরুদ্ধে আনীত অভিযোগে সন্দেহতীতভাবে দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। রায়ের পর তাকে কঠোর নিরাপত্তা দিয়ে বিপুল পরিমান পুলিশী হেফাজতে চট্টগ্রাম কারাগারা নিয়ে যাওয়া হয়।

অপরদিকে, রাঙামাটির জৈষ্ঠ্য আইনজীবী এ্যাডভোকেট মোখতার আহম্মেদ জানান, ২০০১ সালে রাঙামাটি শহরের মধ্যে আবাসিক হোটেল ড্রীমল্যান্ডে বিস্ফোরণের মামলায় গালিবই একমাত্র আসামি ছিলেন। সে ইতোমধ্যে ১৫ বছর ৬ মাস জেলহাজতে আছেন। এই মামলায় গালিবের পক্ষে প্রথম আইনজীবী ছিলেন এ্যাডভোকেট মোখতার আহম্মেদ।

আদালক সূত্রে জানিয়েছেন, কারাদণ্ডপ্রাপ্ত জেএমবি আসামির কয়েদি নং- ৬৬০৭/এ মো. শামীম হোসেন গালিব ওরফে সাইফুল ইসলাম গালিব, বাবা মো. তমিজ উদ্দিন, সাং-ইটাগাছা, থানা ও জেলা সাতক্ষীরা। সকাল ১১টা হতে দুপুর পর্যন্ত রাঙামাটি আদালত পাড়া ছিল পুলিশী বেষ্টুনি। এছাড়া ডিবি, ডিএসবি, বিভিন্ন সংস্থার গোয়েন্দা বাহিনী ও মিডিয়ার কর্মীরা রায়ের অপেক্ষায় ছিলেন। রায়ের সাথে সাথে পুলিশী কড়া নিরাপত্তা দিয়ে তাকে চট্টগ্রাম কারাগারে নিয়ে যাওয়া হয়।

সান নিউজ/কে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা