সারাদেশ

আমতলীতে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিনিধি, বরগুনা : বরগুনার আমতলীতে একই স্থানে আওয়ামী লীগের দুই গ্রুপের অনুষ্ঠানকে কেন্দ্র করে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলার প্রশাসন।

সোমবার (১৫ মার্চ) আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক চিঠিতে ১৪৪ ধারা জারির নির্দেশ দেয়া হয়েছে। সোমবার বিকাল ৩টা থেকে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারির নির্দেশ বলবৎ থাকবে।

নির্দেশিত চিঠি সূত্রে জানা গেছে, আমতলীর গুলিশাখালী ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গোজখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী মতবিনিময় সভা আয়োজন করেন। একই সময়ে ওই স্থানে আসন্ন নির্বাচনে ওই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলামকে সংবর্ধনার আয়োজন করে তার সমর্থকরা। এতে ওই এলাকার শান্তিশৃঙ্খলা নষ্ট হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ ব্যাপারে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, যেহেতু একই স্থানে দুটি পক্ষ একই সময়ে অনুষ্ঠান আয়োজন করেছেন, তাই নিরাপত্তার স্বার্থে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সান নিউজ/এমএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা