সারাদেশ

রায়হানের মা’কে নবনিযুক্ত এসএমপি কমিশনারের আশ্বাস

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার নিশারুল আরিফ রায়হান হত্যাকান্ডের সাথে জড়িত সবাইকে গ্রেপ্তারের সর্বাত্মক প্রচেষ্টার আশ্বাস দিয়েছেন। তাছাড়া এ ঘটনা সবার জন্য খুব লজ্জার উল্লেখ করে তিনি দুঃখ প্রকাশ করেছেন।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নিশারুল আরিফ সিলেটে পৌঁছার পরপরই হযরত শাহজালাল (রাহ.) এর মাজার জেয়ারত করেন। এরপর রাত সাড়ে ৮টার দিকে রায়হান আহমদের আখালিয়াস্ত বাসায় যান।

সেখানে তিনি সন্তান হারা মা, স্বামী হারা স্ত্রী ও পিতা হারা অবুঝ শিশুকে সান্তনা দেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, ঘটনাটি শুধু পুলিশ বাহিনীর জন্যই নয়, সবার জন্য লজ্জার। এ সময় তিনি দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করে আশ্বাস দিয়ে বলেন, আমরা তাদের ছাড়বোনা। ঘটনার সাথে যারাই সংশ্লিষ্ট, তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখী করার সর্বাত্মক চেষ্টা করব।

এরপর তিনি সাংবাদিকদের সাথে আলাপকালেও একই প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। সাক্ষাতের সময় সেখানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোখলেছুর রহমান কামরান। এসব তথ্য তিনি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা