সারাদেশ

বোয়ালমারীতে স্বামীকে কুপিয়ে জখম করল স্ত্রীর ভাড়াটে সন্ত্রাসীরা, আটক ২

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে কাজ দেয়ার কথা বলে ডেকে নিয়ে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সামাদ শেখ (৩০) নামে একজনকে কুপিয়ে জখম করিয়েছে প্রথম স্ত্রী জিন্না বেগম। এ ব্যাপারে বোয়ালমারী থানায় শনিবার (২৪ অক্টোবর) মামলা করেছেন আহত সামাদ শেখের বাবা সাঈদ শেখ।

থানা পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বিটুল শেখের নিজ বাড়ি থেকে রাতে প্রথম স্ত্রী জিন্না বেগম (৩০) ও তার ভগ্নিপতি লুৎফর রহমান বিটুল শেখকে (৪০) আটক করেছে। সামাদের বাড়ি উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে।

বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. সাইফুদ্দিন আহমেদ জানান, সামাদের প্রথম স্ত্রী জিন্না বেগমের সাথে যোগাযোগ না রাখায় এবং ভরণপোষণ না দেয়ার ক্ষোভে জিন্না বেগম পরিকল্পিতভাবে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে সামাদকে কুপিয়ে জখম করে।কর্মহীন সামাদকে কাজ দেয়ার কথা বলে প্রথম স্ত্রী জিন্না বেগম তার ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে গত কয়েকদিন ফোন দেন । ওই ভাড়াটিয়া সন্ত্রাসীরা শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা-সাতৈর সড়কের ফলিয়ারবিল ব্রিজের নিকট মোটর সাইকেলে নিয়ে সামাদকে কুপিয়ে মারাত্মক জখম করে।

এ সময় সামাদের সঙ্গে থাকা মোবাইল ফোন, নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়। আহত সামাদকে আশঙ্কাজনক অবস্থায় এক অটো চালক বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। এ সময় সামাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা