ছবি: সান নিউজ
সারাদেশ

মোরেলগঞ্জে আগাম শীতকালীন সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

বাগেরহাট জেলা প্রতিনিধি

সুন্দরবনের উপকূলে বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে মাঠে সবুজের সমারোহ। মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভার প্রান্তিক চাষিরা শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন।

মাঠ ঘুরে দেখা যায়, শিম, ফুলকপি, বাঁধাকপি, করলা, বেগুন, লাউ, পটল, বরবটি, পালংশাক, লালশাকসহ বিভিন্ন আগাম শীতকালীন সবজি মাঠে চাষ হচ্ছে। ইতোমধ্যে এসব সবজি বাজারের অনেকটা চাহিদা পূরণ করতে শুরু করেছে। এ অঞ্চলের মাঠে সারা বছরই সবজি চাষ হয়ে থাকে। এ কারণে মোরেলগঞ্জকে “সবজির নগরী” বলা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে মোরেলগঞ্জে আগাম শীতকালীন সবজি উৎপাদনের লক্ষ্যে ১,৫০০ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। যার মধ্যে মূলা ১১০ হেক্টর, ফুলকপি ২১৫ হেক্টর, বাঁধাকপি ২১৫ হেক্টর, করলা ২৪০ হেক্টর, লালশাক ১৫ হেক্টর, পালংশাক ৫ হেক্টর, টমেটো ৩ হেক্টর, লাউ ৪০ হেক্টর, বরবটি ৫ হেক্টর, শিম ৩৫ হেক্টর, মিষ্টি কুমড়া ১৩০ হেক্টর, বেগুন ১০৮ হেক্টর, ধনিয়াপাতা ২৯৩ হেক্টর এবং ৬৭ হেক্টর জমিতে পেঁপে চাষ করা হয়েছে।

হেক্টরপ্রতি ফলন ধরা হয়েছে সাড়ে ২৭ টন। প্রতি কেজির গড় মূল্য ৫০ থেকে ৫৫ টাকা ধরলে, এবার মোরেলগঞ্জে ৩০০ কোটিরও বেশি টাকার শীতকালীন সবজি উৎপাদন হবে।

মোরেলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সভাপতি এস. এম. সাইফুল ইসলাম কবির বলেন, কৃষককে সার, বীজ ও প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন সময় সহযোগিতা করে কৃষি বিভাগ। বিভিন্ন সিড কোম্পানির পক্ষ থেকেও মাঝে মাঝে সার ও বীজ দিয়ে গরিব কৃষকদের সহযোগিতা করতে হবে। একসময় লবণাক্ততার কারণে ইউনিয়নে ধান চাষাবাদ ছাড়া অন্য কোনো ফসল হতো না। এখন ওয়াপদা ভেড়িবাঁধের কারণে মিষ্টি পানিতে কৃষক নতুন নতুন ফসল ফলিয়ে কৃষি বিপ্লব ঘটিয়েছেন।

সরকারিভাবে অত্যাধুনিক প্রশিক্ষণ ও বিনা সুদে ঋণ দেওয়া হলে এ ক্ষেত্রে কৃষকদের আগ্রহ আরও বাড়বে বলে তিনি মনে করেন। এতে কিছুটা ঝুঁকি থাকলেও আগাম সবজি চাষে কৃষকরা আগ্রহী হচ্ছেন। আগামী দিনে কৃষকরা যেন আগাম সবজি চাষে আরও আগ্রহী হয়, সে ব্যাপারে আমাদের মাঠ পর্যায়ের কার্যক্রম অব্যাহত আছে। আশা করছি, আগামীতে এই সবজি চাষ আরও বৃদ্ধি পাবে।

মোরেলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভায় এ বছর ১,৫০০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন ও শীতকালীন সবজি চাষ হচ্ছে। এসব সবজির মধ্যে রয়েছে শিম, লাউ, মূলা, ফুলকপি ও বাঁধাকপি। বাজারে আগাম শীতকালীন সবজির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সেগুলো বেশি দামে বিক্রিও করতে পারছেন কৃষকরা। এতে কিছুটা ঝুঁকি থাকলেও আগাম সবজি চাষে কৃষকরা আগ্রহী হচ্ছেন। আগামী দিনে কৃষকরা যেন আগাম সবজি চাষে আরও আগ্রহী হয়, সে ব্যাপারে আমাদের মাঠ পর্যায়ের কার্যক্রম অব্যাহত আছে। আশা করছি, আগামীতে এই সবজি চাষ আরও বৃদ্ধি পাবে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

মিরপুর-১০ ও ফার্মগেটে বোমা আতঙ্ক, যা জানালো ডিএমপি

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এবং ফার্মগেট এলাকায় শনিবার (১ আগস্ট) পৃথক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা