ছবি: সংগৃহীত
জাতীয়

বেগম রোকেয়াকে ‘মুরতাদ কাফির’ আখ্যা দেওয়ায় বিএনপির নিন্দা

সান নিউজ অনলাইন

সম্প্রতি বেগম রোকেয়া দিবসে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রাজশাহী বিশবিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা রোকেয়া রচনাবলী থেকে খণ্ডিত আকারে কিছু উক্তি তুলে ধরেন।

সে পোস্টের শুরুতে শিরোনাম আকারে তিনি লেখেন ‘আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন’। মুহূর্তেই ভাইরাল হয় সে পোস্টটি।

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে ‘মুরতাদ কাফির’ আখ্যা দেওয়ার ওই ঘটনার নিন্দা জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ প্রসঙ্গে রুহুল কবির রিজভী রাজধানীর কৃষিবি ইনস্টিটিউট মিলনায়তনে ৭ দিনব্যাপি ‘দেশ গড়ার পরিকল্পনা’র পঞ্চম দিনের কর্মশালায় বলেন, বেগম রোকেয়াকে কাফির-মুরতাদ বলায় তীব্র নিন্দা জানাই। দেশে কোন অন্ধকার কালো শক্তির উত্থান ঘটছে কি–না সে সংশয় তৈরি হয়েছে।

ওই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা ধর্মকে পুঁজি করে যারা আধিপত্য বিস্তার করতে চায় সেসব কালো শক্তিকে রুখে দিতে হবে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা