৫ বিশিষ্ট নারী পাচ্ছেন রাষ্ট্রীয় সম্মাননা “রোকেয়া পদক ২০২২”
শিক্ষা

৫ বিশিষ্ট নারী পাচ্ছেন রোকেয়া পদক

সান নিউজ ডেস্ক : সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় আগামী ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) বেগম রোকেয়া দিবসে দেশের পাঁচজন বিশিষ্ট নারী পাচ্ছেন ‘রোকেয়া পদক ২০২২’।

আরও পড়ুন : জাতীয় কন্যাশিশু দিবস

বুধবার (৭ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা।

পদক পাচ্ছেন যারা :

নারী শিক্ষায় অবদানের ক্ষেত্রে ফরিদপুরের রহিমা খাতুন,

নারী অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রামের প্রফেসর কামরুন নাহার বেগম (অ্যাডভোকেট),

নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় সাতক্ষীরার ফরিদা ইয়াসমিন,

পল্লী উন্নয়নে অবদান রাখায় মনোনীত হয়েছেন ঝিনাইদহের নাছিমা বেগম এবং

সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে অবদান রাখায় নড়াইলের ড. আফরোজা পারভীন।

আরও পড়ুন : নারী-পুরুষকে সমান তালে এগিয়ে যেতে হবে

প্রসঙ্গত, বেগম রোকেয়া পদক নারী জাগরণের ক্ষেত্রে বেগম রোকেয়ার অবিস্মরণীয় অবদান স্বীকৃতি উল্লেখ করে বাংলাদেশ সরকারের একটি রাষ্ট্রীয় পদক। প্রতিবছর ডিসেম্বরের ৯ তারিখ বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে সরকারি ভাবে এই পদক প্রদান করা হয়।

১৯৯১ সাল থেকে এই নামের একটি পদক প্রদান করা শুরু করে নারী কল্যাণ সংস্থা। সরকারি ভাবে ১৯৯৬ সাল থেকে এই পদক প্রদান করা হয়।

পদকপ্রাপ্তরা ১৮ ক্যারেট মানের পঁচিশ গ্রাম স্বর্ণ নির্মিত একটি পদক, পদকের একটি রেপ্লিকা, ৪ লাখ টাকা এবং একটি সম্মাননাপত্র পাবেন।

আরও পড়ুন : এশিয়ার শীর্ষ নারী উদ্যোক্তাদের তালিকায় ক্রিস্টি ক্যার

বেগম রোকেয়া পদক লাভের বিভিন্ন ধাপসমূহ :

প্রতি বছর ৩০শে জুন তারিখের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পূর্ববর্তী বছরের জন্য মনোনয়ন আহবান করে।

১৫ই অক্টোবর তারিখের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাছাই কমিটি পুরস্কার পাওয়ার উপযুক্ত মহিলাদের নামের তালিকা জাতীয় পুরস্কার সংক্রান্তত মন্ত্রিসভা কমিটির বিবেচনার জন্য মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করে।

প্রতি বছর ৯ ডিসেম্বর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘‘বেগম রোকেয়া দিবস’’ অনুষ্ঠানে এই পদক প্রদান করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা