ছবি: সংগৃহীত
শিক্ষা

শিক্ষায় প্রযুক্তির সুযোগ কাজে লাগানো হবে

সান নিউজ ডেস্ক: শিক্ষায় তথ্য-প্রযুক্তির অবারিত সুযোগ কজে লাগিয়ে সু-সমন্বিত, আকর্ষণীয় ও কার্যকর শিখন পদ্ধতি প্রবর্তন করা হবে বলে জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ।

আরও পড়ুন: এক ওভারে ৩০ রান দিলেন সাকিব

বুধবার (৩০ নভেম্বর) ঢাকা পিটিআই অডিটোরিয়ামে ‘প্রগ্রেস শেয়ারিং অব সিএসএসআর প্রজেক্ট অ্যান্ড ইনাওগুরেশন সিরিমনি অব প্রিন্টেড লার্নিং প্যাকেজ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গণশিক্ষা সচিব জানান, তথ্য-প্রযুক্তিকে হাতিয়ার করে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকদের ক্লাস ও বিষয়ভিত্তিক মানসম্পন্ন কনটেন্ট বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পারলে শিশুরা একটি বিষয় সহজে অনুধাবন করতে সক্ষম হবে। অপরদিকে প্রযুক্তির ছোঁয়ায় পাঠদানে শহর ও গ্রামের ব্যবধান কাটিয়ে ওঠা সম্ভব হবে।

আরও পড়ুন: কাজীর বিরুদ্ধে বাল্যবিয়ের শিকার কিশোরীর অভিযোগ

তিনি আরও বলেন, ২০২০ সালে কোভিড-১৯ এর সংক্রমণে যখন অন্যসব কিছুর মতো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সে সময় শিক্ষার্থীদের শিখন ঘাটতি দূর করতে ইউনিসেফের সহযোগিতায় এ প্রকল্প গ্রহণ করা হয়।

১২৮ কোটি টাকার এ প্রকল্পে শিক্ষকদের সাহায্যে বিভিন্ন বিষয়ভিত্তিক মানসম্পন্ন কনটেন্ট তৈরি করা হয়। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হয়, যা অব্যাহত আছে। এছাড়াও সংক্ষিপ্ত পরিসরে বিভিন্ন পাঠ্যবই মুদ্রণ ও বিতরণ করা হয়।

আরও পড়ুন: জোড়া শিশুর দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী

আলোচনায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন, মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. প্রবীর কুমার ভট্টাচার্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক দীলিপ কুমার বণিক ও সৈয়দ মামুনুল আলম, প্রকল্প পরিচালক ড. নুরুল আমিন প্রমুখ বক্তব্য রাখেন।

সান নিউজ /এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা