ছবি: সান নিউজ
জাতীয়

মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার ১১ ডিসেম্বর, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ। মহান মুক্তিযুদ্ধের শুরু থেকে ভূখন্ডের অধিকার অর্জনে ঝাঁপিয়ে পড়ে চারদিকে নদী বেষ্টিত জেলা মুন্সীগঞ্জের স্বাধীনতাকামী মানুষ। পর্যায়ক্রমে স্বাধীন হয় জেলার ৫টি উপজেলা। জেলা সদরে কোনঠাসা হয়ে পড়ে পাক সেনারা।

এ অবস্থায় ১১ ডিসেম্বর ভোরে জেলা শহরের সরকারি হরগঙ্গা কলেজ ক্যাম্প ছেড়ে ধলেশ্বরী নদী হয়ে পালিয়ে যায় পাক সেনারা। পূর্ব আকাশে উঠে রক্তিম সূর্য। সকাল হতেই লাল-সবুজের পতাকা নিয়ে বিজয় উল্লাস ছড়িয়ে পড়ে জেলার চারদিকে। মুক্ত হয় মুন্সীগঞ্জ।

এ উপলক্ষে বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদা আর বীর শহীদদের স্মরণে জেলা হানাদার মুক্ত দিবস পালন করছে জেলাবাসী।

সকাল ৯টায় জেলার কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। এছাড়াও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেন।

পরে বেলা ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেলার মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১১ ডিসেম্বর মুন্সীগঞ্জবাসীর বীরত্বগাথার গৌরবময় দিবস। সুন্দর মুন্সীগঞ্জ ও বাংলাদেশ গঠনে সবার অংশগ্রহণে মিলেমিশে কাজ করতে হবে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা