ছবি: সংগৃহীত
সারাদেশ

খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস

জেলা প্রতিনিধি: আজ খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষ্যে জেলার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বেশ কিছু কর্মসূচির আয়োজন করেছে।

আরও পড়ুন: ইসিতে আপিল শুনানির শেষ দিন আজ

১৯৭১ সালের এ দিনে রক্তক্ষয়ী যুদ্ধ শেষে পাকিস্তানি হানাদার ও তার দোসরদের হটিয়ে খাগড়াছড়ি শহরকে মুক্ত করা হয়। তার আগের দিন ১৪ ডিসেম্বর ভাইবোনছড়া প্রতিরক্ষা ঘাঁটি থেকে মুক্তিযোদ্ধারা ফাইটিং ফোর্স নিয়ে খাগড়াছড়ি সদরের দিকে অগ্রসর হতে থাকেন।

মুক্তিযোদ্ধা ফিলিপ বিজয় ত্রিপুরা জানান, ১৪ ডিসেম্বর সর্বশেষ পানছড়ির ভাইবোনছড়ায় ফাইটিং পেট্রোল পার্টি কর্তৃক গাছবান কুকিছড়া এলাকায় পাকবাহিনীর দোসর মিজো ও হানাদারদের সাথে মুক্তিবাহিনীর প্রচণ্ড যুদ্ধ হয়। এ সময় টিকতে না পেরে মিজোরা পাহাড়ের দিকে পালিয়ে যায়।

আরও পড়ুন: গতি কমিয়ে ট্রেন চালানোর সিদ্ধান্ত

সেই সাথে খাগড়াছড়ি ও আশপাশ এলাকা থেকে পাক হানাদার বাহিনী ও তাদের দোসর মিজোদের হটানোর মাধ্যমেই হানাদার মুক্ত হয়। ১৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের খাগড়াছড়ি মুক্ত ঘোষণা করা হয়।

সে দিন সকাল সাড়ে ১০ টায় খাগড়াছড়ির তৎকালীন ‘এসডিও অফিস’-এর সবচেয়ে উঁচু জায়গায় আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার পতাকা উড়িয়েছিলেন তৎকালীন মুক্তিযুদ্ধের সংগঠক দোস্ত মোহাম্মদ চৌধুরীসহ অন্য মুক্তিযোদ্ধারা।

সেখানে উপস্থিত ছিলেন গ্রুপ কমান্ডার অশোক চৌধুরী বাবুল, মংসাথোয়াই চৌধুরী, জুলু মারমাসহ অনেকেই।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

কোহলির অবিশ্বাস্য ইনিংসে যত রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড়...

হাসনাতের ‘গণভিক্ষা’ কর্মসূচির ডাক

বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অনাহারে রয়েছেন—এমন দাবি তুলে তাদের...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অ...

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা হয়রানি হবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানির শিকার হবেন না বলে দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা