ছবি: সংগৃহীত
জাতীয়

শুরু হয়েছে গৌরবগাঁথা মহান বিজয়ের মাস

সান নিউজ অনলাইন

আজ ১ ডিসেম্বর শুরু হলো বাঙালি জাতির গৌরবের মাস, বিজয়ের মাস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের মাধ্যমে বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মদান এবং কয়েক লাখ মা–বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত হয় এ বিজয়। পাক হানাদাররা মুক্তিবাহিনী বাঙালির অদম্য প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত আত্মসমর্পণে বাধ্য হয়। রেসকোর্স ময়দানে পাকিস্তান সেনাবাহিনীর নতি স্বীকারের মধ্য দিয়ে আসে পরম কাঙ্ক্ষিত স্বাধীনতা।

মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ১ ডিসেম্বরও ছিল অত্যন্ত ঘটনাবহুল। এদিন দিল্লিতে রাজ্যসভার অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশ থেকে পাকিস্তানি সেনা প্রত্যাহারের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের ভূমি থেকে পাকিস্তানি সৈন্য অপসারণই সমস্যার সর্বোত্তম সমাধান।

১৯৭১ সালের এই দিনে নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, মুক্তিবাহিনীর গেরিলা আক্রমণ বেড়ে যাওয়ায় পাকিস্তানি সেনারা আরও নৃশংসভাবে নিরীহ বাঙালির ওপর হামলা চালায়। বুড়িগঙ্গার ওপারে জিঞ্জিরায় সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে একদিনে ৮৭ জনকে হত্যা করা হয়। বাঙালির মুক্তিযুদ্ধকে আড়াল করতে পাক-ভারত যুদ্ধ শুরু হয়েছে বলে ঘোষণা দেন ইয়াহিয়া খান, কিন্তু তাতে বাঙালির বিজয়ের অগ্রযাত্রা থামেনি।

বিজয়ের মাসে জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করবে লাখো শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা।

প্রতি বছরের মতো এবারও বিজয়ের মাস উদযাপনে নেওয়া হয়েছে নানান কর্মসূচি। অন্তর্বর্তী সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনও আলাদা কর্মসূচি পালন করবে।

আগামী ১৬ ডিসেম্বর সকাল ৯টায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হবে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা