ছবি: সংগৃহীত
সারাদেশ

বলগেট তুলতে গিয়ে শ্রমিকের হাত ছিঁড়ে পড়ল নদীতে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডুবে যাওয়া একটি বলগেট তুলতে গিয়ে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন ডুবুরির হেলপার মো. রাসেল (৩৭) ও সারেং মো. সোহেল (৩৫)। তারা ফেনী ও খুলনা জেলার বাসিন্দা।

বুধবার দিবাগত রাতে সোয়া ১২টার দিকে কোম্পানীগঞ্জ-সোনাগাজী সড়কের সাহেবের ঘাট সেতুর নিচে ছোটফেনী নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটফেনী নদীর সাহেবের ঘাট সেতুর নিচে একটি বালুবাহী বলগেট ডুবে যায়। তারপর থেকে বলগেটের মালিকপক্ষ সেটি উদ্ধারের চেষ্টা চালিয়ে আসছিল। কিন্তু তারা ব্যর্থ হয়। বুধবার দিবাগত রাতে তারা পুনরায় বড় দুটি পল্টুন দিয়ে বলগেটটি উদ্ধারের চেষ্টা চালায়। একপর্যায়ে পল্টুনের চেইন ছিঁড়ে রাসেল ও সোহেলের শরীরে আঘাত লাগে। এতে রাসেলের ডান হাত ছিঁড়ে নদীতে পড়ে যায়, মাথার খুলির উপরের চামড়া উঠে যায় এবং দুটি পা ভেঙে যায়। অপরদিকে সোহেলের দুটি পা ভেঙে গুড়ো হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, এ দুর্ঘটনা বলগেটের মালিক ও পল্টুন পরিচালনাকারীদের গাফিলতিতেই ঘটে।

তবে অভিযোগ নাকচ করে বলগেট ও পল্টুনের কাজে সংশ্লিষ্ট অহিদ দাবি করেন, “এটি সংবাদ হওয়ার মতো কোনো বিষয় নয়।”

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তিশা ভট্টাচার্য বলেন, “রাতে স্থানীয়দের সহায়তায় দুজনকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাৎক্ষণিক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।”

এ বিষয়ে জানতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিমের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

যুক্তরাষ্ট্রে এফ-৩৫ দুর্ঘটনা, অক্ষত পাইলট

মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় একটি এফ-৩৫ যুদ...

'আন্ধার'-এ ফিরছেন তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা

বাংলাদেশের চলচ্চিত্রে ভৌতিক ঘরানার সিনেমায় নতুন মাত্রা যোগ করতে আসছে নির্মাতা...

রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়ানোর আহ্বান সার্জিও গরের

রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন...

এল নিনোর তীব্র প্রভাবে উদ্বেগ

এল নিনোর তীব্র প্রভাব নিয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। বিশ্বের বিভিন...

বিতর্কে পিছু হটল ফিফা

শুক্রবার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে সমালোচনার মুখে থাকা ফিফা সভাপতি বলেন, &l...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা