সারাদেশ

মোরেলগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে ৫ লাখ মানুষ

বাগেরহাট প্রতিনিধি

মোরেলগঞ্জে পানগুছি নদীটিতে ব্রিজ না থাকায় সুন্দরবনের উপকূলের মোরেলগঞ্জ ও শরণখোলা মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে পারাপার হতে বাধ্য হচ্ছে। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছে ৫ লাখো মানুষ ।এছাড়া ট্রলার মালিকদের উদাসীনতায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়রা অবিলম্বে ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।
এদিকে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, চলতি অর্থবছরে পানগুছি নদীর ওপরে ব্রিজ তৈরির একটি পরিকল্পনা নেয়া হয়েছে। নদী পারাপারে নৌযানটি যাত্রী নিতে পারে প্রায় ৩০ জন। কিন্তু ধারণ ক্ষমতার দ্বিগুণ মানুষ নিয়ে প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণভাবেই চলছে বাগেরহাটের পানগুছি নদীর ইঞ্জিল চালিত ট্রলারগুলো।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে পারাপার হতে বাধ্য হন তারা। প্রায়ই ট্রলার মালিকদের স্বেচ্ছাচারিতায় অতিরিক্ত যাত্রী বোঝাই করায় ঘটছে দুর্ঘটনা। তাই, জনদুর্ভোগ এড়াতে দ্রুত পানগুছি নদীর ওপর ব্রিজ তৈরির দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় নিবাসী শহিদুল হক বাবুল বলেন, মোরেলগঞ্জ, রামপাল, মোংলা, শরনখোলা এমনকি মঠবাড়িয়া ভান্ডারিয়া ও একটা অংশের লোকজন এখান থেকে চলাফেরা করে। যে কারণে ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা জানান, পানগুছি নদীর ওপর ব্রিজ নির্মাণে একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, সেতু নির্মাণ প্রকল্প গত ৪/০৫/২০২১ একনেক সভায় অনুমোদিত হয়। ২১/০৬/২০২১ প্রকল্পটির প্রশাসনিক আদেশ জারি হয়। ২০২১-২০২২ অর্থবছরে প্রকল্পটির আর এডিপি তে অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের তথ্যমতে, গত ১২ বছরে পানগুছি নদীতে প্রায় অর্ধশত ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে। এতে মারা গেছে প্রায় ৩০ জন। সর্বশেষ গত ২৮ মার্চ ৮০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনায় নারী, শিশুসহ ১৮ জন মৃত্যুবরণ করেন। স্থানীয়দের অভিযোগ, ব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে পারাপার হতে বাধ্য হন তারা। প্রায়ই ট্রলার মালিকদের স্বেচ্ছাচারিতায় অতিরিক্ত যাত্রী নেওয়ায় ঘটছে দুর্ঘটনা। জনদুর্ভোগ এড়াতে দ্রুত পানগুছি নদীর ওপর ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

এদিকে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, চলতি অর্থবছরে পানগুছি নদীর ওপরে ব্রিজ তৈরির একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা জানালেন, পানগুছি নদীর ওপর ব্রিজ নির্মাণে একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, সেতু নির্মাণ প্রকল্প ২০২১ একনেক সভায় অনুমোদন হয়। এ প্রকল্পটির প্রশাসনিক আদেশ জারি হয়। ২০২১-২০২২ অর্থবছরে প্রকল্পটির আর এডিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, অবিলম্বে ব্রিজ র্নির্মাণ না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেতুর অভাবে দুর্ভোগে ৫ লাখ মানুষ শিক্ষার্থীরা, জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে পানগুছি নদী পারাপার নিরাপদ যাতায়াত ও জনগণের দুর্ভোগ দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা