সারাদেশ

‘নুরাল পাগলা’র মাজারে হামলা: নিরপরাধ কাউকে হয়রানি নয়, বললেন ডিআইজি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র মাজারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ‘গণগ্রেপ্তার’ কিংবা নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না বলে আশ্বস্ত করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সিদ্দিকুর রহমান।

সোমবার দুপুরে ক্ষতিগ্রস্ত দরবার শরিফ পরিদর্শনে এসে তিনি একথা বলেন। এর কিছু আগে সেখানে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা আলামত সংগ্রহ করার জন্য যান।

পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান সাংবাদিকদের বলেন, “মাজার ভাঙচুর, অগ্নিসংযোগ ও নুরাল পাগলার মরদেহ পোড়ানোর ঘটনায় যারা জড়িত; তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় কোনো নিরপরাধ মানুষকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না।”

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যার বিরুদ্ধে তদন্তে সাক্ষ্য-প্রমাণ বেরিয়ে আসবে তার বিরুদ্ধেই ব‌্যবস্থা নেওয়া হবে। সে যদি প্রশাসনের ভেতর থাকে তার বিরুদ্ধেও, যে প্রশাসনের বাইরে আছে তার বিরুদ্ধেও।

“একটা শান্তিপূর্ণ সমাবেশ যখন অশান্ত হয়ে যায়, তাতে কিন্তু সমাবেশের সবাই জড়িত থাকে না। একটা সমাবেশে হাজার হাজার মানুষ থাকে সবাই কিন্তু নাশকতা করে না। এবং সবাইকে আসামি করা, সবাইকে গ্রেপ্তার করা এটা তো আইনসঙ্গত না।”

এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা