সারাদেশ

গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুর মহানগরের কলম্বিয়া এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে আলিফ ক্যাজুয়াল লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

শ্রমিকরা জানিয়েছেন, কারখানার দুই মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। বারবার দাবির পরও কোনো সাড়া না পেয়ে তারা আন্দোলনে নামেন। সকালে কারখানার সামনে অবস্থান নিয়ে একপর্যায়ে রাস্তায় নেমে পড়েন তারা।

খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে শ্রমিকরা বিক্ষোভ চালিয়ে যান। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিক্ষোভ ও অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। আশপাশের সড়কেও প্রভাব পড়ে।

গাজীপুর শিল্প পুলিশের বাসন জোনের পরিদর্শক ফারুকুল আলম বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা