সারাদেশ

সুন্দরবন উপকূলে জলাবদ্ধতা পরবর্তী আমন বীজপাতা কিনে ঘুরে দাঁড়াতে ব্যস্ত

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনের উপকূলের বাগেরহাটের মোরেলগঞ্জে অতিরিক্ত জোয়ারে জলাবদ্ধতা ও প্রবল বর্ষণে মাঠে পানি জমে আমন বীজপাতা নষ্ট হয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত কৃষক। দুই মাস পরে আমন বীজপাতা কিনে মাঠে রোপনে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কৃষক বলছেন পার্শ্ববর্তী গ্রাম থেকে দুই হাজার থেকে সর্বনিম্ন ৬ টাকা দরে আমন বীজপাতা ক্রয় করে মাঠে এনে রোপন করছেন তারা।

সংশ্লিষ্ট কৃষি দপ্তর কৃষকদের খোঁজ খবর নিচ্ছেন না বলে অভিযোগ রয়েছে স্থানীয় কৃষকদের। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, কৃষি নির্ভরশীল উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভার নিম্নঅঞ্চলগুলো গত ২ মাস পূর্বে জলাবদ্ধতায় আমন বীজপাতা পচন ধরে ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়েছে সাধারণ কৃষকেরা। চাষিরা তাদের ফসলী মাঠে ঘুরে দাড়াতে নতুন করে গত এক সপ্তাহ ধরে চড়া দামে বিভিন্ন স্থান থেকে আমন বীজপাতা কিনে এনে বপন করছেন। সদর ইউনিয়নের পশ্চিম বিশারীঘাটা ষাটই খানা কৃষক রুস্তুম আলী শেখ, মোস্তফা ফরাজী, পল্লীমঙ্গল গ্রামের জব্বার শেখ, ধানসাগর গ্রামের আবু হানিফসহ একাধিক কৃষকরা বলেন, বণ্যায় পানির চাপে বীজপাতা নষ্ট হয়ে গেছে। নতুন করে ফসল ফলানোর জন্য বীজপাতা পার্শ্ববর্তী নিশানবাড়িয়া গ্রাম থেকে ২ হাজার টাকা পোন কিনে এনে মাঠে রোপন করতে হচ্ছে। খারইখালী গ্রামের জাফর আলী খান বলেন, তার সাড়ে ৪ বিঘা জমিতে উচ্চ ফলনশীল জাতের ব্রি-১১, ২২ ও ২৩ বীজপাতা সম্পূর্ন নষ্ট হয়ে গেছে। নতুন করে ৭শ’ টাকা পোন বীজ কিনে এনে রোপন করছেন। একই গ্রামের মুছা ফরাজী বীজপাতা কিনে এনে রোপন করছেন। কৃষক জলিল শেখ বলেন, তার ১৬ বিঘা জমির ২১ বস্তা বীজ সম্পূর্ন নষ্ট হয়ে গেছে। নতুন করে ১৪ বস্তা বীজ ফেলেছেন। এ রকম কৃষক মোহাম্মদ আলী তার ১৪ বিঘা জমির বীজপাতা নষ্ট হওয়ায় নতুন করে বীজপাতা ক্রয় করতে পারেননি। এদিকে কৃষি দপ্তর বলছেন আমন বীজপাতা সংকট নেই অতিরিক্ত রয়েছে। অথচ মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন। কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় এ বছর উচ্চ ফলনশীল আমন ধান মাঠে রোপন হয়েছে ৪ হাজার ৫শ’ ২৫ হেক্টর জমিতে এবং স্থানীয় জাতের আবাদ করা হয়েছে ৪ হাজার ২শ’ ৮৫ হেক্টর জমিতে। প্রবল বর্ষণ ও জলাবদ্ধতায় আমন বীজতলা ০.২ হেক্টর জমির আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। পঞ্চকরণ ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান বলেন, প্রবল বর্ষণ ও জলাবদ্ধতায় দেবরাজ, পঞ্চকরণ ও খারইখালীর কিছু অংশে পানিতে নিমজ্জিত হয়ে আমন বীজতলার কিছুটা ক্ষতি হয়েছে।

তবে, অন্য সব বছরের চেয়ে ৩গুন বীজপাতা হয়েছে অনেক স্থানে সেখান থেকে আমন বীজপাতা এনে রোপন করতে পারছেন কৃষক। তেমন একটা সমস্যা হবে না। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম বলেন, কৃষকদের আমন বীজপাতার সংকট নেই। জলাবদ্ধতায় উপজেলায় ২ হেক্টর জমি প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, পানি নেমে যাওয়ার পরে সরেজমিনে গিয়ে দেখা গেছে অন্যসব বছরের চেয়ে আমন বীজপাতা অনেক বেশী হয়েছে। যে কারনে কৃষক এ বীজপাতা বিক্রিও করতে পারবে না

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা