সারাদেশ

সিলেটে শিশু শিক্ষার্থী ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের আখালিয়ায় চতুর্থ শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

তারা হলেন, আখালিয়া এলাকার বড়বাড়ি সি ব্লকের জালালিয়া ১২ নম্বর বাসার মৃত মফিজুল ইসলামের ছেলে রুম্মান মিয়া ও সুনামগঞ্জ সদর থানার তেগরিয়া গ্রামের সুহেল মিয়ার ছেলে জহিরুল ইসলাম জনি।

বুধবার সকাল ১১টায় গোপন তথ্যের ভিত্তিতে আখালিয়ার বড়টিলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মাদ্রাসার শিশু শিক্ষার্থী ধর্ষণ মামলায় র‌্যাব দুজনকে গ্রেপ্তার করেছে। তবে এখনও তাদের থানায় হস্তান্তর করা হয়নি।

গত শনিবার (৩ অক্টোবর) জালালাবাদ থানায় মামলটি (নম্বর-৬) দায়ের করেন ধর্ষিত শিশুর পিতা।

এজাহার সূত্রে জানা যায়, ২৫ সেপ্টেম্বর রাতে শিশুটি তার ভাইয়ের বন্ধু জনির অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়েছিল। রাত ১২টার দিকে আখালিয়ার বড়টিলা এলাকার রুম্মান আহমদ (২৬) জনির বাড়িতে এসে শিশুটির মুখ বেঁধে স্থানীয় শহীদ মিয়ার কলোনির একটি ঘরে নিয়ে ধর্ষণ করে।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা