সারাদেশ

ধর্ষণের প্রতিবাদে ফুসে উঠছে খুলনা

নিজস্ব প্রতিনিধি, খুলনা : দেশজুড়ে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ফুসে উঠেছে খুলনা। অপরাধীদের বিচারের দাবিতে প্রতিবাদি মানুষের বন্ধন, মানববন্ধন, গন সাক্ষরতা, শপত, মোমবাতি প্রজ্জলন সহ নানা কর্মসুচি পালন করছে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন।

মঙ্গলবার ( ৬ আক্টোবর) খুলনা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধনে মোমবাতি প্রজ্জ্বলন করে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তারা দেশের এ চলমান ধর্ষণ মহামারীতে গভীর উদ্বেগ প্রকাশ করেন ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, ধর্ষনকারীরা রাজনৈতিক আশ্রয় থাকায় বা বিচারহীনতা প্রক্রিয়ার কারণে ধর্ষকেরা দিন দিন পার পেয়ে যাচ্ছে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা না হলে এর প্রতিকার কোনোভাবেই সম্ভব নয়। নারীরা এখন নিরাপত্তায় ভুগছে। ঘর থেকে বের হবার আগে ভাবতে হয় যে ঠিক মত ঘরে ফিরে আসতে পারবো কি না। এখন পর্যন্ত কোনো ধর্ষনের বিচার হয়নি। আবার অনেক নারীরা ভয়ে মামলা করেনি। নারীদের জন্য বাস যোগ্য সু পরিবেশ এখনো সরকার করে দিতে পারেনি। চারিদিকে যেন কর্তৃত্বের চোখ। নারীর অধিকার শুধু মুখে নয়, বাস্তবে সমান অধিকার নিশ্চিত করতে হবে। তাহলে এর থেকে নিস্তার সম্ভব।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষকরা বলেন, আমরা আমাদের পশুত্বকে কেনো দমন করতে পারছি না? দেশের উন্নয়ন হচ্ছে, জিডিপি বেড়েছে, প্রবৃদ্ধি হচ্ছে কিন্তু মানুষের মনের বা আত্মার উন্নয়ন ঘটছে না। পশুত্বকে দমন করতে আত্মার উন্নয়ন ঘটাতে হবে। আমাদের এই স্বাধীন দেশে মেয়েরা ঘরে-বাহিরে, গণপরিবহনে কোথাও নিরাপদ নয়। কোন মুখ নিয়ে দাঁড়িয়েছি জানি না । দূর্বল আইনি ও শাষন ব্যবস্থার কারণে আমাদের দেশে এই অবস্থা। বর্তমানে দেশের রাষ্ট্রব্যবস্থায় বিচারহীনতার সংস্কৃতি চলছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা