বরিশালে ধর্মবোনকে ধর্ষণ
সারাদেশ

বরিশালে ধর্মবোনকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক :

বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নে ধর্মবোনকে ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। ধর্ষণে জড়িত থাকার অভিযোগে শেখ মনির হোসেন জীবন নামে এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। এই ঘটনায় মামলা করেছেন নির্যাতিতার মা। অভিযুক্ত শেখ মনির হোসেন জীবন খুলনা জেলার রূপসা সেতু সংলগ্ন বৌবাজার এলাকার বাসিন্দা।

ভিকটিম কিশোরীর মা জানান, আটক জীবন তাকে ধর্ম মা ডেকেছেন। এ সুযোগে তার বাড়িতে আসা-যাওয়া করতেন তিনি। দুপুরে তাদের অনুপস্থিতিতে তার মেয়েকে ধর্ষণ করেন জীবন। বিষয়টি প্রতিবেশীরা টের পেয়ে জীবনকে আটকে রেখে সন্ধ্যায় পুলিশে সোপর্দ করে।

বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। নির্যাতিত স্কুলছাত্রীর মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা