সারাদেশ

নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম) : দেশব্যাপী শিশু-কিশোরী, নারী নির্যাতন এবং ধর্ষণের প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে পৌর শহরের বড় মসজিদ মোড়ে উলিপুর উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অফ উলিপুর, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটি, ভিন্ন চোখ ফাউন্ডেশন, প্লান-বি, ফ্রেন্ডস ফেয়ার, কালের কণ্ঠ শুভসংঘ, সুপান্ত, মানব কল্যান সংস্থা বাংলাদেশ, আলোর দিশারী, রুহি ফাউন্ডেশন সহ বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহন করে।
উলিপুর রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির সভাপতি আপন আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কামরুজ্জামান স্বাধীন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়ন মোহন্ত, সুপান্তের সাধারণ সম্পাদক বাবু দেব, ভিন্ন চোখ ফাউন্ডেশনের পরিচালক সৌমিক দে রাম, মানব কল্যান সংস্থা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুরসালীন ইসলাম প্রমূখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা নারী-শিশু নির্যাতনকারী এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

সান নিউজ/কেএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

আনিস,সোমা ও পিয়াসহ ৭ জনের বিরুদ্ধে জিডি 

জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, গালি, আপত্তিকর মন্তব্য ও অ...

কলেজ কেন্দ্রের কমিটি বাতিল ও অধ্যক্ষকে শোকজ

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসির ভুল প্রশ্নে প...

হৃদযন্ত্র ভালো রাখতে মানসিক চাপ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ 

ব্যস্ত জীবন, কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব কিংবা আর্থিক অনিশ্চয়তা না...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

গোমতী বেড়িবাঁধে প্রায় সোয়া কোটির বেশি ক্ষতি 

সরকারি অর্থে বাস্তবায়িত কুমিল্লার গোমতী নদীর বেড়িবাঁধ সড়কের সোলার আলোকায়ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা