রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী কারাগারে

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ১০ নেতা-কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের আওতাধীন ১নং আমলী আদালতের বিচারক মো. তামজিদ আহম্মেদ এ আদেশ দেন।

আসামিরা জামিনে থাকলেও উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী জামিনের মেয়াদ শেষে এদিন তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়। কারাগারে প্রেরণকৃত আসামিরা হ‌লেন রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর বর, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আজম আলী মন্ডল, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক ফিরোজ বিশ্বাস, ছাত্রলীগ নেতা রিংকু, মানিক সরদারসহ মোট ১০ জন।

রাজিব মোল্লা নামে এক শিক্ষার্থী সদর থানায় ১৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় আসামিরা শুরুতে উচ্চ আদালত থেকে জামিন নেন, কিন্তু নিয়ম অনুযায়ী পরবর্তীতে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন নিতে ব্যর্থ হন।

রাজবাড়ী আদাল‌তের পি‌পি আব্দুর রাজ্জাক ২ ব‌লেন, আসামীরা উচ্চ আদাল‌তের জা‌মি‌নে ছিল। কিন্তু জা‌মি‌নের মেয়াদ শেষ হ‌লে নিম্ন আদাল‌ত হ‌তে আবার জা‌মিন নি‌তে হয়। ত‌বে এই আসামীরা কেউই সেই শর্ত মা‌নে‌নি। সম‌য়ের প‌রে এ‌সে নিম্ন আদাল‌তে হা‌জির হ‌য়ে জা‌মিন চে‌য়ে‌ছে। ফ‌লে আদালত জা‌মিন আ‌বেদন নামঞ্চুর ক‌রে কারাগা‌রে পা‌ঠি‌য়ে‌ছেন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা