বগুড়া প্রতিনিধি
সারাদেশ

টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় চায় শিক্ষার্থীরা, ক্রাফট পদোন্নতি বাতিল দাবি

বগুড়া প্রতিনিধি

ক্রাফট ইন্সট্রাকটর ও জুনিয়র ইন্সট্রাকটর পদে পদোন্নতি বাতিলসহ ছয় দফা দাবিতে বগুড়ায় বিক্ষোভ করেছে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। হাইকোর্টের রায় প্রত্যাহার এবং নিয়োগবিধি সংশোধন করার দাবি জানানো হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বগুড়া সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে। তারা দাবি পূরণের জন্য আল্টিমেটাম ঘোষণা দেয়। ১৬ এপ্রিল থেকে সারাদেশের সকল পলিটেকনিক ইন্সটিটিউটে বৃহত্তর কর্মসূচির হুশিয়ারি দেন বক্তারা।

বিক্ষোভ মিছিল ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় এসে শিক্ষার্থীরা জড়ো হয়। তাৎক্ষণিক সড়ক অবরোধ শেষে মুক্তমঞ্চের সামনে সমাবেশে বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজির শিক্ষার্থী আল আরাফাত নীরব।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোন বয়সে ভর্তির সুযোগ বাতিল, সকল শূন্য পদে দক্ষ শিক্ষক এবং ল্যাব সহকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা, পলিটেকনিক এবং মনোটেকনিক ইন্সটিটিউট থেকে পাশ করা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগের জন্য উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানানো হয়।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

‘প্রাসাদের প্রাচীর ভাঙো, অবরুদ্ধ জনতা আসছে’

ভারতের নির্বাচন কমিশনের বিতর্কিত এসআইআর কর্মসূচি বা বিশেষ নিবিড় ভোটার তালিকা...

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন করুন : সালমান রুশদি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আয়োজিত এক নৈশভোজে ভারতের সমসাময়িক রাজনৈতিক পর...

বোরহানউদ্দিনে নানা বাড়ী বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলার বোরহানউদ্দিনে ঢাকা থেকে নানা বাড়ী বেড়াতে এসে...

ইমরান খানকে দেশত্যাগে বাধ্য করার ষড়যন্ত্র চলছে : বিরোধী দলীয় নেতা

কারাবন্দী পাকিস্তানি রাজনীতিবিদ ও পিটিআই প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরা...

তজুমদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন  ইউএনও

ভোলার তজুমদ্দিনে শশীগঞ্জ বাজারকে পরিস্কার-পরিচ্ছন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা