জয়পুরহাট প্রতিনিধি
সারাদেশ

কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছেন এক শিক্ষার্থী

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট জেলা কারাগার থেকে সিরাজুল ইসলাম (১৮) নামে এক আসামি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তিনি নারী ও শিশু নির্যাতন মামলার আসামি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় এসএসসি পরীক্ষা শুরু হওয়া পরীক্ষায় তিনি অংশ নেন। জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা কারাগারের জেল সুপার (অতিঃ দাঃ) মো: আব্দুর রউফ এ তথ্য জানিয়েছেন।

আব্দুর রউফ বলেন, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হয়ে একজন শিক্ষার্থী জয়পুরহাট জেলা কারাগারে ছিলেন। তিনি চলতি মাসের ৩ এপ্রিল থেকে কারাগারে রয়েছেন। আদালতের নির্দেশে কারাগারে তার এসএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে এবং পড়াশোনার জন্য তাকে বই সরবরাহ করা হয়েছে। তিনি কারাগারের ভিতরে পড়াশোনা করতে পারেন সেজন্যও ব্যবস্থা করা হয়েছে। সিরাজুল ইসলাম রাজশাহী বোর্ডের শিক্ষার্থী।

তিনি আরও বলেন, নির্ধারিত কেন্দ্র থেকে কক্ষ পরিদর্শক সহ প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করা হয়েছে। পরীক্ষাকালীন কারাগারের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করা হচ্ছে। তাছাড়া জেলা প্রশাসক আফোজা আকতার চৌধুরী ইতিমধ্যে জেলখানা পরিদর্শন করে ওই পরীক্ষার্থীর খোঁজ খবর নিয়েছেন। তাকে তার সকল বই সরবরাহ করা হয়েছে। জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান আরও জানিয়েছেন, জেলায় এবার ৩০টি কেন্দ্রে ১২ হাজার ৬০৪ জন এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ৬ হাজার ৯৬১ জন ছাত্র ও ৫ হাজার ৬৪৩ জন ছাত্রী।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

রাজস্থানে যাত্রীবাহী বাস উল্টে ৮ জন নিহত

ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের কোটা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটন...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

‘প্রাসাদের প্রাচীর ভাঙো, অবরুদ্ধ জনতা আসছে’

ভারতের নির্বাচন কমিশনের বিতর্কিত এসআইআর কর্মসূচি বা বিশেষ নিবিড় ভোটার তালিকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা