সংগৃহীত ছবি
সারাদেশ

সীমান্তে কাঁটাতারের বেড়া বিএসএফের

জেলা প্রতিনিধি: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) লালমনিরহাট জেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখার কাছে ফের কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি বসিয়েছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বাধায় নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: ৬ নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু

সীমান্তবাসীরা জানান, দহগ্রামের কলোনিপাড়া সীমান্ত এলাকায় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গভীররাতে বিএসএফ ভারতীয় নাগরিকদের দিয়ে শূন্যরেখার তিন থেকে পাঁচ গজের মধ্যে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন শুরু করে। শনিবার সকাল পর্যন্ত প্রায় ৫০০ গজ এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করতে সক্ষম হয় তারা। পরে খবর পেয়ে বিজিবি জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। এতে কাজ বন্ধ করলেও নিজেদের সীমান্তে শক্তি বৃদ্ধি করে বিএসএফ।

বিজিবি সূত্র জানায়, এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হলে এতে সাড়া দিলে শনিবার (১ মার্চ) বিকেলে ওই সীমান্তে বিজিবি-বিএসএফর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অপরদিকে বিএসএফের ভোটবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার জালম সিং নিজ বাহিনীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

পানবাড়ী বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান জানিয়েছেন, কিছু না জানিয়ে আবারও কাঁটাতারের বেড়া নির্মাণের কঠোর প্রতিবাদ জানানোর পাশাপাশি সীমান্তে টহল বৃদ্ধি করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা