সংগৃহীত ছবি
সারাদেশ

লক্ষ্মীপুরে যানজটে অসহনীয় ভোগান্তি

লক্ষ্মীপুর প্রতিনিধি: বছরের পর বছর ধরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জবাসীর নিত্যসঙ্গী অসহনীয় যানজট। এ সড়কে প্রতিদিন দীর্ঘ যানজট লেগেই থাকে। ট্রাফিক ব্যবস্থা না থাকায় যানজটে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয় ও চলাচলকারীদের।

আরও পড়ুন: ফোমের গুদামে আগুন

কমলনগর উপজেলার মধ্যে তোরাবগঞ্জ একটি বড় বাজার।এই বাজারের চার রাস্তার মোড়ে প্রতিনিয়ত যানজট লেগে থাকে। এই বাজারের আশেপাশেই ব্যাংক, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, বিপণী বিতানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গুলো অবস্থিত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সরজমিনে গিয়ে দেখা যায়,ব্যস্ততম এ এলাকায় সড়কের পাশে যাত্রীর জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে ব্যাটারিচালিত রিকশা, সিএনজি, অটোরিকশা। একই সাথে মালামাল লোড, অনলোড করছে বড় ট্রাক গুলো থেকে।

বিভিন্ন এলাকা থেকে আসা পরিবহনগুলোও সড়কের ওপর দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামা করাচ্ছে। আবার কৃষিকাজের জন্য ব্যবহৃত ট্রাক্টর ও পাওয়ার ট্রলিগুলো বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে এই সড়ক ধরে চলাচল করছে।

কিন্তু সড়কে শৃঙ্খলা রক্ষায় কোনো ট্রাফিক পুলিশ না থাকায় চরম দুর্ভোগ অবস্থায় যানজটে স্থবির হয়ে আছে পুরো এলাকা। এই ভোগান্তি শুধু সকাল বা বিকালের নয়, সারাদিনই তাদের পোহাতে হয় এ দুর্ভোগ। প্রতিদিনের অসহনীয় যানজটে নষ্ট হচ্ছে মানুষের মূল্যবান কর্মঘণ্টা।

স্থানীয়রা অভিযোগ করে জানান, প্রতিনিয়ত এই রোডে যানজট লেগেই থাকে। জট লাগলে আধা ঘন্টা, এক ঘন্টার আগে এই যানজট ছাড়ে না।স্থানীয় কেউ যদি গুরুতর কোন রোগে অসুস্থ হয়, যানজটের কারণে যথা সময়ে হাসপাতালে পৌঁছাতে পারে না, ফলে অনেকের জীবন ঝুঁকিতে পড়ে। ট্রাফিক পুলিশ না থাকায় এই বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এইখানের স্থানীয় কিছু লোক যানজট নিরসনে কাজ করছে কিন্তু এদের কথা কেউ কর্ণপাত করে না। আমরা চাই প্রতিনিয়ত এই বাজারে একজন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করুক তাহলে জনগণের দুর্ভোগ লাগব হবে।

ব্যবসায়িরা জানান, এই বাজারের যানজটের সমস্যা দীর্ঘদিন থেকে কিন্তু প্রশাসন তবুও এইখানে ট্রাফিক পুলিশ নিয়োগ দিচ্ছে না। ফলে আমাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমরা দ্রুত এই বাজারে ট্রাফিক পুলিশ ব্যবস্থা চাই।

তোরাবগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক তারেক বলেন, এই বাজারের চার রাস্তার মোড়ে সবসময়ে যানজট লেগেই থাকে, যানজট থাকার কারণে এই বাজারের ব্যবসায়িদের অনেক অসুবিধা হয়। প্রশাসনের নিকট আবেদন এই এলাকায় যাতে একজনকে প্রতিনিয়ত ট্রাফিক পুলিশের দায়িত্ব দেওয়া হয়, তাহলে এই এলাকায় যানজট কমে যাবে।

এই বিষয়ে লক্ষ্মীপুর ট্রাফিক পুলিশ ইনচার্জ প্রশান্ত কুমার দাস বলেন,তোরাবগঞ্জ বাজার কমলনগরের একটি বড় বাজার। আগে ওই বাজারে ট্রাফিকের প্রতিনিয়ত লোক ছিল কিন্তু বর্তমানে আমাদের লোকবল সংকট হওয়াতে আমরা প্রতিনিয়ত দিতে পারছি না। যেহেতু স্থানীয়রা দাবি করছে আমরা ওই বাজারে নিয়মিত ট্রাফিক পুলিশের ব্যবস্থা রাখবো।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা