সারাদেশ

ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

আরও পড়ুন : ডামুড্যায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের উত্তর মানপাশা গ্রামে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে ওই এলাকার বাসিন্দারা। মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী রাস্তার কাজে বাধা দানকারী চক্রের বিচার দাবি করে বিভিন্ন শ্লোগান দেন।

মানববন্ধনে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা ইউনুচ আলী হাওলাদার, এইচএম নুরুজ্জামান ও রস্তুম আলী হাওরাদারসহ আরও অনেকে। বক্তারা বলেন, উত্তর মানপাশা গ্রামের গাববাড়ি থেকে কাদের মেম্বারের বাড়ি পর্যন্ত কাচা রাস্তাটি বিগত ৫০ বছর ধরে ব্যবহার করে আসছে স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি এলজিইডি ওই রাস্তাটি কার্পেটিং করার জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেছে। ২৬ জুন এলজিইডি থেকে রাস্তার কাজ করতে চুড়ান্ত কার্যাদেশ দেন। বিষয়টি টের পেয়ে ওই এলাকার প্রতিবেশি একটি চক্র রাস্তার কাজ বন্ধ করতে আদালতে মামলা দায়ের করে। এ মামলায় এলজিইডিকে কারণ দর্শানোর নোটিশ দেন আদালত। এলজিইডি কর্তৃপক্ষ জবাবে জানায়, যে কোন রাস্তার কার্যাদেশ দেওয়া হলে তা বন্ধ করা যায়না। তবুও মামলার কারণে বর্তমানে রাস্তার কাজ শুরু করতে পারছেন না ঠিকাদারী প্রতিষ্ঠান। রাস্তার কাজ করতে গেলে ঠিকাদারকে বাধা দেয় ষরযন্ত্রকারী মহলটি। নির্ধারিত সময়ে রাস্তার কাজ সম্পন্ন করতে না পারলে কার্যাদেশ বাতিল হয়ে যাবে। এতে ক্ষতিগ্রস্ত হবে শতাধিক পরিবার। দ্রুত রাস্তার কার্পেটিং কাজ সম্পন্ন করে জনসাধারণের চলাচলের উপযোগী করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আরও পড়ুন : ঝালকাঠিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

হাতেম আলী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক পল্লব শীল, স্থানীয় মঞ্জু হাওলাদার, সুমন শীল, সুজন শীল, শংকর শীল, বুলু খন্দকার, অর্জন শীল, তপন শীল, কালু শীল ও মোসলেম হাওলাদার এই চক্রের সাথে জড়িত রয়েছে।

ভুক্তভোগী এলাকাবাসী জানান, এলাকার চিহ্নিত মামলাবাজ স্বপন শীলের মদদে সুকুমার শীল ও সুনীল শীল চক্রান্তের করে মামলা দিয়ে রাস্তার উন্নয়ন কাজ বন্ধ করেছে। স্বপন শীল ইতোপুর্বে আদালতের বিচারকের স্বাক্ষর জাল করে জেল খাটে। এই এলাকার যত মামলা, দাঙ্গা সব কিছুর মুলে এই স্বপন শীল। এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা