সংগৃহীত ছবি
সারাদেশ

ধানক্ষেতে এক ব্যক্তির গলাকাটা লাশ

জেলা প্রতিনিধি: পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় অজ্ঞাত ১ ব্যক্তির (৫৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় ভূলবাড়িয়া ইউনিয়নের চুলকাটাই বায়নাপাড়া গ্রামের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বুধবার সকালে ভূলবাড়িয়া ইউনিয়নের চুলকাটাই ভায়নাপাড়ার একটি ধানক্ষেতের ভেতরে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। এরপর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ সময় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় হয়ত তাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর পরে অন্য জায়গা থেকে হত্যা করে ঐ এলাকার একটি ধানক্ষেতে লাশ ফেলে রেখে যাওয়া হয়েছে। তবে নিহতের পরিচয় এখনো জানা যায়নি। লাশটির পরিচয় নিশ্চিত হতে পুলিশ কাজ করছে। লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়াও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: আশুলিয়ায় ২৫ কারখানায় উৎপাদন বন্ধ

ভূলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বকুল হোসেন প্রামানিক জানান, বুধবার লোক মুখে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি দেখতে পাই। এই এলাকার কেউ ওই ব্যক্তিকে চিনতে পারছেন না। তার পরিচয় জানতে আমরা অনেক জায়গায় খবর দিয়েছি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও লাশের ছবি দেওয়া হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা