সংগৃহীত ছবি
সারাদেশ

হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে জমি-জমা বিরোধের জেরে মোক্তব আলী (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, বুড়াবুড়ি ইউনিয়নের আক্কেল মামুদ গ্রামের নুর ইসলামের ছেলে সুলতান মিয়া (২৫) ও একই এলাকার খয়বর আলীর ছেলে শফিকুল ইসলাম (৩২)।

পুলিশ জানায়, গত ১৬ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বাগজানা ইটভাটা এলাকা থেকে ওই দুই আসামিকে গ্রেফতার করা হয়। আসামি শফিকুল ইসলাম বিজ্ঞ আদালতে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই আসামিকে গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ জুন উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের আক্কেল মাহমুদ ব্যাপারী পাড়া গ্রামের মেছের আলীর ছেলে মোক্তব আলী ও খয়বার আলীর ছেলে রফিকুল ইসলামের বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে যান মোক্তব আলী। খবর পেয়ে রফিকুল ইসলাম ও তার সংঙ্গীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোক্তব আলীকে এলোপাথারি মারপিট করেন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোক্তব আলীর। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে রাতেই একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

মাইক্রোপ্লাস্টিক: কোন পণ্যে আছে, কতটা ক্ষতিকর

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন করে আলোচনায় এ...

কাগজের বাক্সে মিলল পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

তারুবা টেস্টে ক্যারিবীয়দের দাপুটে জয়

মোহাম্মদ আব্বাসের পাঁচ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা