সংগৃহীত ছবি
সারাদেশ

নারী ভিক্ষুককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের শরীপুর উত্তরপাড়া তেলিবাড়িতে আমেনা বেগম (৫০) নামের ১ ভিক্ষুককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ঘাতক মানিক মিয়াকে (৪৮) আটক করেছে পুলিশ। তবে তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা যায়।

আরও পড়ুন: দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

নিহত নারী, কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বাসিন্দা।

স্থানীয়রা জানান , সোমবার সকালে উপজেলার শ্রীপুর গ্রামে মানিক মিয়ার বাড়িতে আমেনা বেগম ঢুকে ১ নারীর কাছ থেকে ভিক্ষা নেওয়ার সময় কোনো কারণ ছাড়াই তিনি আমেনা বেগমের মাথায় আঘাত করেন। এরপর ১টি দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেন। এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক মানিক মিয়াকে আটক করে।

এর আগেও ঘাতক মানিক ধারালো অস্ত্র হাতে নিয়ে এলাকার মসজিদের ইমাম সাহেবকে দৌড়ানি দিয়েছেন বলে জানা যায়। তার এ সকল কার্যকলাপের ভয়ে অনেক মুসল্লি মসজিদে যেতে ভয় পেতেন।

আরও পড়ুন: যুবকের গলা কাটা লাশ উদ্ধার

বিজয়নগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম জানান, লাশের সুরতহাল করা হয়েছে। এরপর তার ছেলেকে খবর দেওয়া হয়েছে। তিনি এলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা