সংগৃহীত ছবি
সারাদেশ

পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার চকরিয়ায় পুকুরে গোসল করতে নেমে সানজিদা হোসেন (৮) ও মিফতাহুল জান্নাত (১০) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনার সিকদার পাড়ায় এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

মৃত শিশুরা হলো, সিকদার পাড়ার বাসিন্দা নবী হোসেনের মেয়ে সানজিদা হোসেন (৮) ও জমির উদ্দিনের মেয়ে মিফতাহুল জান্নাত (১০)। এই ঘটনায় সানজিদার ছোট ভাই আহাদুল ইসলামকে (৫) আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে ঐ ৩ শিশু বাড়ির পাশের পুকুরে গোসলে নেমেছিল। এরপর একপর্যায়ে তারা সবাই পানিতে ডুবতে শুরু করে। এর পরে স্থানীয় লোকজনরা তাদের চিৎকার-চেঁচামেচি শুনে পুকুর থেকে তাদের উদ্ধার করেন। তবে ঘটনাস্থলেই শিশু সানজিদা ও মিফতাহুলের মৃত্যু হয় এবং আহত অবস্থায় আহাদুলকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: যুবকের গলা কাটা লাশ উদ্ধার

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, ২ শিশুর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

মেসির বিদায়ী ম্যাচ কখন, কিভাবে দেখবেন

আর মাত্র ঘড়ির কাঁটায় কয়েকটা ঘণ্টার অপেক্ষা। এরপরই থামবে ২১ বছরের এক জাদুকরি প...

ডেঙ্গুতে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ১৯৯৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ১০ জনের মৃ...

ম্যাক্রোঁ সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে উত্তাল ফ্রান্স

শ্রেণিকক্ষ সংকট, পর্যাপ্ত শিক্ষকের অভাব এবং শিক্ষাখাতে বাজেট কমানোর সরকারি পর...

ফের হাতকড়া খুলে পালালেন, কে এই দুর্ধর্ষ আসামী

মাত্র ১৬ মাসের ব্যবধানে দ্বিতীয় দফা পুলিশি হেফাজত...

অজিদের বিপক্ষে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে হার বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে দেশটিতে অবস্থান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা