সংগৃহীত ছবি
সারাদেশ

আশুলিয়ায় ২৫ কারখানায় উৎপাদন বন্ধ

জেলা প্রতিনিধি: ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে ২৫টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এরই মধ্যে ২০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য এবং ৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম এই তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

এদিকে শ্রমিকরা বলেন, শ্রমিকরা তাদের বিভিন্ন দাবিতে টানা ১৫ দিনেরও বেশি আন্দোলন করছে। এ সময় কিছু কারখানার মালিকপক্ষ তাদের দাবি মেনে নিয়েছে। কিন্তু যেই সমস্ত পোশাক কারখানার মালিকরা শ্রমিকদের সাথে আলোচনা না করে কারখানা বন্ধ করে রেখেছে, শ্রমিকদের দাবি মেনে নিচ্ছে না সে সকল পোশাক কারখানায় শ্রমিকরা আন্দোলন করছে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, বুধবার আশুলিয়ায় ২৫টি পোশাক কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এদের মধ্যে ১৩ (১) ধারায় ২০ পোশাক কারখানা বন্ধ রয়েছে। এছাড়াও ৫টি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও পরে কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে। তবে আজ কোথাও কোনো ধরণের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। কারখানা ছুটির পরে ও বন্ধ কারখানার সামনে পোশাক শ্রমিকরা অবস্থান নিয়েছে। তবে যেই কোনো অপ্রীতিকর ঘটনায় এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা