সংগৃহীত ছবি
সারাদেশ

বাস খাদে পড়ে নিহত ২, আহত ৪৫

জেলা প্রতিনিধি: নরসিংদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের ওপর থেকে নিচে পড়ে গিয়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪৫ জন।

আরও পড়ুন: ট্রলার ডুবে শিশুসহ নিহত ৪

রোববার (১১ আগস্ট) রাত দেড়টার দিকে পৌর শহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সিলেটের গোবিন্দগঞ্জ বিশ্বনাথ এলাকার আবুল মন্নাফের ছেলে নুরুল ইসলাম (৫০) ও হবিগঞ্জের মৃত ইদ্রিস আলীর ছেলে নুর উদ্দিন (৪৫)।

আরও পড়ুন: চট্টগ্রাম কারাগারে বিদ্রোহ

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সিলেটগামী ঢাকা এক্সপ্রেস যাত্রীবাহী বাসটি সামনে থাকা একটি মালবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে অপর আরেকটি ট্রাকের মুখোমুখি হয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নুরুল ইসলাম নামে একজন নিহত হয়।

হাসপাতালের মেডিকেল অফিসার জাকির হোসেন বলেন, গতকাল রাতের বাস দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও প্রায় ৪০-৪৫ জন। এর মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকায় প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা